বাংলাদেশের ড্রপশিপিং ব্যবসা শুরু করার সম্পূর্ণ গাইড
আজকের এই পোস্টেতে আমরা জানবো
বাংলাদেশের ড্রপশিপিং ব্যবসা শুরু করার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করতে
হয় এবং শুরুতে কেমন খরচ হয় সকল বিষয়ে বিস্তারিত জানবো। বাংলাদেশে বর্তমান
সময়ে অনলাইন ব্যবসা মধ্যে ড্রপশিপিং ব্যবসা অনেক জনপ্রিয় হয়ে উঠেছে।
আপনি যদি অনলাইনের মাধ্যমে ব্যবসা শুরু করতে চান তাহলে এই পোস্টটি ভালোভাবে
শেষ পর্যন্ত পড়ুন। আপনি যদি পোস্টটি ভালোভাবে পড়েন তাহলে বুঝতে পারবেন
কিভাবে লাভজনক নিস নির্বাচন করতে হয় এবং কিভাবে ড্রপশিপিং ব্যবসায় লাভবান হওয়া
যায়।
পেজ সূচিপত্রঃ বাংলাদেশের ড্রপশিপিং ব্যবসা শুরু করার সম্পূর্ণ গাইড
বাংলাদেশের ড্রপশিপিং ব্যবসা শুরু করার সম্পূর্ণ গাইড
আমরা এখন জানবো ড্রপশিপিং ব্যবসা শুরু করার সম্পূর্ণ গাইড। ব্যবসা শুরু করার
আগে আমাদের আগে জানতে হবে ড্রপ শিপিং কি? ড্রপ শিপিং হলো এমন একটি অনলাইন
ই-কমার্স ব্যবস্থা যেখানে আপনাকে নিজে থেকে কোন পন্য স্টক করে
রাখতে হবে না। আপনি অনলাইনে স্টোর তৈরি করবেন এবং এর সেখানেই নিজের
পণ্য প্রদর্শন করবেন এবং সেখান থেকেই ক্রেতারা পণ্য ক্রয় করবে আর সেই পণ্যটি
সরবরাহকারী কাস্টমারের কাছে পৌঁছে দিবে। ড্রপ শিপিং বর্তমান সময়ে একটি
জনপ্রিয় অনলাইন ব্যবসায়িক মডেল হিসেবে গড়ে উঠছে। বাংলাদেশেও
অনেক উদ্যোক্তা ড্রপশিপিং ব্যবসা শুরু করেছে। আপনি যদি অনলাইনের মাধ্যমে কম
পুঁজির ব্যবসা শুরু করতে চান তাহলে আপনার জন্য ড্রপ শিপিং ব্যবসা একটি অন্যতম
মাধ্যম।
এই ব্যবসা আপনি অল্প পুজিতে শুরু করতে পারবেন এবং আপনাকে পণ্য কিনে মজুদ করতে হবে
না।ড্রপশিপিং ব্যবসা শুরু করার আগে আপনার মনে হতে পারে, বাংলাদেশে কি ড্রপ
শিপিং লাভজনক? বর্তমানে বাংলাদেশের মানুষ অনলাইনে কেনাকাটা অনেক
অভ্যস্ত হয়ে গেছে বিশেষ করে ফেসবুক,ইনস্টাগান্ট, টিক টক এবং বিভিন্ন অনলাইন
মার্কেটপ্লেসের কারণে। এই সকল অনলাইন মার্কেটপ্লেস এর জন্য
ড্রপশিভিং ব্যবসারও অনেক চাহিদা বৃদ্ধি পেয়েছে। এই পোস্টটিতে
আমরা আরো আলোচনা করব ড্রপ শিপিং ব্যবসা শুরুতে কত টাকা খরচ হয়, লাভজনক
পণ্যনির্বাচন, কিভাবে মার্কেটিং করতে হবে এবং কোথায় কোথায় স্টোর খুলতে হবে সকল
বিষয়ে বিস্তারিতভাবে জানবো।
বাংলাদেশে ড্রপশিপিং ব্যবসা শুরু করতে কত টাকা লাগবে?
আমরা এখন জানবো বাংলাদেশের ড্রপ শিপিং ব্যবসা শুরু করতে কত টাকা লাগবে? আপনি
যদি জবসিং ব্যবসা শুরু করতে চান তাহলে প্রথম অবস্থায় তুলনামূলক কম খরচ
লাগবে। কিন্তু বিনামূল্যে ড্রপ শিপিং ব্যবসা ভালো হবে সম্ভব নয়।
আপনার ড্রপ শিপিং ব্যবসা প্রথম অবস্থায় কেমন খরচ পড়বে তা বিবেচনা হবে আপনার
ব্যবসার ধরন, প্লাটফর্ম নির্বাচন এবং মার্কেটিং কৌশলের ওপর ভিত্তি করে।এছাড়াও
আপনার ব্যবসার নিস নির্বাচনের উপর খরচ কমও বেশি হতে পারে। আপনি যদি প্রথম
অবস্থায় খরচ কম করতে চান তাহলে একটি ফেসবুক পেজ দিয়ে কয়েক হাজার টাকা
বিনিয়োগ করে ব্যবসা শুরু করতে পারবেন।
আর আপনি যদি প্রথম অবস্থায় একটু বেশি টাকা খরচ করে ভালোভাবে ব্যবসা শুরু করতে
চান তাহলে Shopify ব্যবহার করে একটি ই-কমার্স স্টোর তৈরি করতে পারেন।
ই-কমার্স স্টোর তৈরি করার জন্য খরচ বেশি হবে, কারণ আপনাকে ডোমেন
কিনতে হবে এরপরে হোস্টিং করতে হবে তারপর স্টোর ডিজাইন করে বিজ্ঞাপন
দিতে হবে এবং প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে হবে। আপনি যদি মার্কেটিং এর
জন্য খরচ কম করতে চান প্রথম অবস্থায় তাহলে ইনস্টাগ্রাম, ফেসবুক, টিকটক এর মত
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনার পণ্য প্রচার করতে পারেন, তাহলে
প্রথম অবস্থায় খরচ কম হব।আপনি উপরের মাধ্যম গুলো ফলো করে অল্প খরচে ব্যবসা শুরু
করতে পারেন।
ড্রপশিপিংয়ের জন্য লাভজনক পণ্য নির্বাচন করার উপায়
আমরা এখন জানবো ড্রপ শিপিং এর জন্য কিভাবে লাভজনক পণ্যনির্বাচন করতে
হয়। ড্রপ শিপিং ব্যবসায় পণ্য বা নিস নির্বাচন হলো একটি গুরুত্বপূর্ণ
ধাপ। কারণ আপনি যতই সুন্দর ওয়েবসাইট বা বিজ্ঞাপন তৈরি করেন না কেন,
যদি আপনার পণ্য বা নিস নির্বাচন সঠিক না হয় এবং সে পণ্য যদি বাজারে
কোন চাহিদা না থাকে তাহলে ব্যবসা লাভবান হওয়া যাবে না। তাই ব্যবসা লাভবান হওয়ার
জন্য পণ্য বা নিস নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ। আপনি যে পণ্য বা নিস নির্বাচন
করবেন সেটি এমন হতে হবে যা মানুষের দৈনন্দিন প্রয়োজনে ব্যবহার করে,
সমস্যা সমাধান করে, বাজারে চাহিদা বেশি এবং যার লাভের
পরিমাণ সন্তোষজনক।
আড়ো পরুনঃ
ড্রপসিপিং ব্যবসা করে আপনি যদি লাভবান হতে চান তাহলে আপনাকে আগে ট্রেন্ডিং
পণ্য খুঁজে বের করতে হবে, কোন ধরনের পণ্য বাংলাদেশে বেশি বিক্রয় হয়, কোন
পণ্য আন্তর্জাতিক বাজারে জনপ্রিয় সকল ধরনের পণ্যের বিষয়ে আগে ভালোভাবে
জানতে হবে। আপনাকে ট্রেন্ডিং পণ্য খুঁজে বার করার জন্য বিভিন্ন সোশ্যাল
মিডিয়া মাধ্যমে যেমন ফেসবুক, টিক টক , ইনস্টাগ্রাম ইত্যাদি সাইডে ভালোভাবে
রিসার্চ করতে হবে। এছাড়াও বাংলাদেশে কোন মৌসুমে কোন ধরনের পণ্য বেশি বিক্রয় হয়
বা ক্রেতাদের বেশি চাহিদা থাকে সেগুলো ভালোভাবে জানতে হবে। আপনি যদি সময়
উপযোগী এবং ট্রেন্ডিং পণ্য নির্বাচন করতে পারেন তাহলে ব্যবসা ভালোভাবে লাভবান হতে
পারবেন।
বাংলাদেশে ড্রপশিপিংয়ের জন্য সেরা সাপ্লায়ার খুঁজে পাওয়ার উপায়
আমরা এখন জানবো কিভাবে বাংলাদেশে ড্রপশিপিং এর জন্য সেরা সাপ্লায়ার খুঁজে পাওয়া
যায়। আপনি যদি ড্রপ শিপিং ব্যবসা লাভবান হতে চান তাহলে সেটি একজন ভাল
সাপ্লাই এর ওপর অনেকটাই নির্ভর করে। কারণ আপনার গ্রাহক বা ক্রেতা সরাসরি
পণ্যটি সরাসরি সাপ্লায়ের কাছ থেকে পাবে যদি কোন কারণে সাপ্লায়ার পণ্যে
মধ্য ভেজাল দিয়ে থাকে বা খারাপ পণ্য দিয়ে থাকে তাহলে আপনি ব্যবসা
ভালোভাবে করতে পারবেন না। তাছাড়া যদি আপনার সাপ্লায়ার পণ্যটি
ক্রেতার কাছে পৌঁছে দিতে দেরি করে তাহলে ক্রেতা অসন্তুষ্ট হবে এর ফলে আপনার
ব্যবসা ক্ষতি হতে পারে। সেজন্য আপনাকে ব্যবসা শুরুর আগে একটি ভালো
সাপ্লায়ার নির্বাচন করতে হবে।
ব্যবসা শুরুর আগে আপনাকে অবশ্যই সাপ্লায়ার এর সাথে সকল বিষয়ে কথা বলে নিতে হবে
যেমন সাপ্লায়ার কেমন সুযোগ সুবিধা দিবে বা কেমন ধরনের পণ্য দিবে সকল বিষয় জেনে
নিতে হবে। সাপ্লাই নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সাপ্লাইয়ের
বিষয়ে রিভিউ যাচাই করা। আপনার ব্যবসা শুরুর আগে সাপ্লাই এর কাছ থেকে
নমুনাপণ্য নিয়ে পরীক্ষা করে দেখতে হবে এবং ব্যবসা দীর্ঘমেয়াদী করার জন্য
সাপ্লায়ারের সাথে একটি ভালো সম্পর্ক গড়ে তুলতে হবে। আপনার সাপ্লায়ার যদি
ভালো না হয় তাহলে ব্যবসা ভালোভাবে করতে পারবেন না, তাই অবশ্যই সকল বিষয় বিবেচনা
করে সাপ্লায়ার নির্বাচন করবেন।
Shopify দিয়ে ড্রপশিপিং স্টোর তৈরি করার সম্পূর্ণ প্রক্রিয়া
আমরা এখন জানবো Shopify দিয়ে কিভাবে ড্রপ শিপিং স্টোর তৈরি করতে
হয়। বর্তমানে বাংলাদেশ ড্রোপশিপিং ব্যবসার জন্য সবচেয়ে জনপ্রিয়
প্ল্যাটফর্ম হচ্ছে Shopify. আপনি ড্রপ শপিং ব্যবসা তৈরীর
জন্য Shopify ব্যবহার করে খুব সহজেই একটি অনলাইন স্টোর তৈরি করতে
পারবেন। Shopify এর ব্যবহার নতুন ড্রপ শিপিং উদ্যোক্তাদের জন্য
তুলনামূলক অনেক সহজ। যদি আপনি যদি Shopify এর মাধ্যমে অনলাইন স্টোর
তৈরি করে ড্রপ শিপিং করতে চান তাহলে কিছু ধাপ ফলো করতে হবে সেগুলো হল। আপনাকে
প্রথমে Shopify এর একটি একাউন্ট খুলতে হবে, স্টোর সেটআপ দিতে হবে।স্টোর
সেটআপের জন্য আপনাকে একটি উপযুক্ত স্টোরে নাম নির্বাচন করতে হবে এরপর একটি ডোমেন
যুক্ত করতে হবে যাতে স্টোরি প্রফেশনাল দেখায় এবং সহজে ব্যান্ড হিসেবে তৈরি করা
যায়।
এরপর আপনাকে একটি আকর্ষণীয় থিম নির্বাচন করতে হবে যে থিমটি হতে হবে
আপনার পণ্যর সাথে মানানসই এবং মোবাইল ফ্রেন্ডলি হতে হবে। তারপরে আপনাকে
প্রয়োজনীয় পেজ যেমন হোমপেজ, প্রোডাক্ট পেজ, এবাউট পেজ, রিটার্ন পলিসি এবং
কন্টাক্ট পেজ সেটআপ করতে হবে। তারপরে আপনাকে ড্রপ শিপিং এর অ্যাপ
যেমন DSers বা CJ Dropshipping যুক্ত করে সরাসরি পণ্য ইমপোর্ট করতে
হবে। পণ্য ইমপোর্ট করার পরে আপনাকে স্টোরে পণ্যের ছবি, দাম, বিবরণ এবং
শপিং তথ্য সঠিকভাবে সেট করতে হবে যাতে ক্রেতা পণ্য দেখে সহজে বুঝতে
পারে। এরপরে আপনাকে পেমেন্ট গেটওয়ে সেটআপ এবং শিপিং সেটিং কনফিগারেশন যুক্ত
করে মার্কেটিং ট্র্যাকিং চালু করতে হবে, সকল সেটআপ হয়ে গেলে আপনার স্টোরকে লাইক
করে বিজ্ঞাপন চালিয়ে বিক্রয় শুরু করতে পারবেন।
বাংলাদেশে ড্রপশিপিং ব্যবসার জন্য পেমেন্ট গ্রহণের সেরা উপায়
আমরা এখন জানবো বাংলাদেশের ড্রপ শিপিং ব্যবসার জন্য প্রেমের গহনের সেরা
উপায় সম্পর্কে। আপনি যদি বাংলাদেশে ড্রপশিপিং ব্যবসা ভালোভাবে পরিচালনা করতে চান
তাহলে সহজ পেমেন্ট ব্যবস্থা থাকা অনেক গুরুত্বপূর্ণ। আপনি যদি সঠিক
পেমেন্ট ব্যবস্থা নির্বাচন করে লেনদেন সহজ করতে পারেন তাহলে গ্রাহকদের আস্থা
বাড়বে এবং ব্যবসা দ্রুত বৃদ্ধি পাবে। আপনি বাংলাদেশী গ্রাহকদের থেকে
পেমেন্ট গ্রহণের জন্য মোবাইল ব্যাংকিং ব্যবস্থা যেমন বিকাশ নগদ এবং রকেট ব্যবহার
করতে পারেন। এগুলো ব্যবহার করে খুব দ্রুত পেমেন্ট নেওয়া যায় এবং এগুলো
বাংলাদেশে কাস্টমারদের জন্য পরিচিত ও সহজ মাধ্যম।
আড়ো পরুনঃ
বাংলাদেশের প্রেমেন্ট গহবরের জন্য ক্যাশ অন ডেলিভারি পদ্ধতি অনেক জনপ্রিয় বিশেষ
করে নতুন ড্রপশিপিং ব্যবসার জন্য। এছাড়াও আপনি যদি বিদেশি কাস্টমারদের থেকে বা
মার্কেট পেজ থেকে পেমেন্ট গ্রহণ করতে চান তাহলে Payoneer এবং Wise ব্যবহার করতে
পারেন। Payoneer এবং Wise এগুলোর মাধ্যমে সহজে ডলার পেমেন্ট নেওয়া যায় এবং সেই
ডলার সহজেই বাংলাদেশী ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন। আপনি যদি সহজ ও সঠিক
পেমেন্ট ব্যবস্থা তৈরি করতে পারেন তাহলে ড্রপ শিপিং ব্যবসা আরো প্রফেশনাল হবে এবং
গ্রাহকদের আস্তা সহজে অর্জন করতে পারবেন।
ফেসবুক মার্কেটিং করে ড্রপশিপিং বিক্রি বাড়ানোর কৌশল
আমরা এখন জানবো ফেসবুক মার্কেটিং করে কিভাবে ড্রপশিপিং বিক্রি বাড়ানো যায় সেই
কৌশল সম্পর্কে। আপনি ফেসবুক ব্যবহার করে অনেক সহজেই বাংলাদেশে ড্রপ শিপিং
ব্যবসায় দ্রুত বিক্রি বাড়াতে পারবেন। কারণ ফেসবুক বাংলাদেশের সবচেয়ে বড় এবং
কার্যকর অনলাইন সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্লাটফর্ম। ফেসবুকের মাধ্যমে
আপনার ড্রপ শিপিং ব্যবসার বিক্রি বাড়ানোর জন্য কিছু ধাপ ফলো করতে হবে সেগুলো হলো
প্রথমে একটি প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করতে হবে তারপরে আপনার ব্যান্ডের নাম লোগো
এবং পণ্যের ছবিসহ পরিষ্কারভাবে সকল তথ্য দিতে হবে। এরপরে কাস্টমারদের আকৃষ্ট করার
জন্য নিয়মিত নিয়মিত প্রোডাক্ট এর ভিডিও,রিভিউ, লাইফ সেল এবং রিলস পোস্ট করতে
হবে।
আপনার পণ্যের বিক্রয় বৃদ্ধির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো ফেসবুক বিজ্ঞাপন
চালু করতে হবে। বিজ্ঞাপন চালানোর জন্য আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে সেগুলো
হলো অডিয়েন্স টার্গেট করা জরুরি যেমন বয়স, এলাকা,আগ্রহ এমনকি কাস্টমারদের আচরণ
গতিবিধি পর্যবেক্ষণ করে বিজ্ঞাপন চালাতে হবে। এর ফলে আপনার খরচ কম হবে এবং সহজে
ভালো রেজাল্ট পাবেন। এছাড়া কাস্টমারদের করার জন্য করার জন্য আপনাকে নিয়মিত
অফার, ডিসকাউন্ট এবং সীমিত সময়ের বিল ব্যবহার করতে হবে তাহলে দ্রুত পণ্য বিক্রয়
হবে। এর পাশাপাশি আপনাকে কাস্টমারদের মেসেজের দ্রুত রিপ্লাই দিতে হবে কারণ ভালো
সার্ভিস কাস্টমারদের দ্রুত আকৃষ্ট করে। সব মিলিয়ে আপনি যদি সঠিক কনটেন্ট, গ্রাহক
টার্গেটিং এবং বিজ্ঞাপন কৌশল ব্যবহার করে ফেসবুক মার্কেটিং করেন তাহলে আপনার ড্রপ
শিপিং ব্যবসার বিক্রি দ্রুত বৃদ্ধি পাবে।
TikTok ও Instagram ব্যবহার করে ড্রপশিপিং ব্যবসা বৃদ্ধি
আমরা এখন জানবো TikTok ও Instagram ব্যবহার করে কিভাবে ড্রপশিপিং ব্যবসা বৃদ্ধি
করতে হয় সে সম্পর্কে। আপনি যদি ড্রপ শিপিং ব্যবসা দ্রুত বিক্রি বৃদ্ধি করতে চান
তাহলে ফেসবুকের মত TikTok ও Instagram ব্যবহার করেও অনেক দ্রুত বিক্রি বৃদ্ধি
করতে পারবেন।TikTok ও Instagram এই দুই প্লাটফর্মে ভিডিও রিলস এবং কনটেন্ট অনেক
দ্রুতই ভাইরাল হয় যার ফলে আপনি এই দুই প্লাটফর্ম ব্যবহার করে সহজেই কাস্টমার
পেতে পারবেন। কাস্টমারদের আকৃষ্ট করার জন্য প্রথমে আপনাকে পণ্যের ভিডিও তৈরি করতে
হবে যেমন পণ্যের আগে পরে ব্যবহার, সমস্যা সমাধানের ভিডিও বানাতে হবে। এই
ভিডিওগুলো দ্রুত এবং সহজে ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
আপনার ভিডিওতে পরিষ্কারভাবে দেখাতে হবে অন্যের ধরন, অন্য কিভাবে কাজ করে বা অন্য
কেন এটি দরকার সকল বিষয় বিস্তারিত থাকতে হবে ভিডিওর মধ্যে। TikTok-এ ভিডিও
ছাড়ার সময় আপনাকে ট্রেন্ডিং মিউজিক, হ্যাশট্যাগ এবং ছোট কিন্তু আকর্ষণীয় ভিডিও
ব্যবহার করতে হবে তাহলে সহজেই ভাইরাল হবে। আর Instagram-এ রিলিজ ভিডিও এবং পণ্যের
ছবিসহ সকল ডিটেল বর্ণনা করতে হবে। দুই প্লাটফর্মে আপনার ব্র্যান্ডের নাম দিয়ে
একাউন্ট ক্রিয়েট করতে হবে। আপনাকে নিয়মিত কনটেন্ট, ভিডিও, রিলস আপলোড,
কাস্টমারদের সাথেইন্টারঅ্যাকশন এবং ট্রেন্ড অনুসরণ করলে, TikTok ও Instagram-এ
ড্রপ শিপিং ব্যবসা দ্রুত বৃদ্ধি করতে পারবেন।
ড্রপশিপিং ব্যবসায় সাধারণ ভুল এবং সেগুলো এড়ানোর উপায়
আমরা এখন জানবো ড্রপশিপিং ব্যবসায় সাধারণ ভুল এবং সেগুলো এড়ানোর উপায়
সম্পর্কে। আপনি যদি একজন ড্রপশিপিং ব্যবসায় নতুন উদ্যোক্তা হয়ে থাকেন তাহলে
আপনাকে ড্রপ শিপিং ব্যবসার সাধারণ ভুল এবং সেগুলো এড়ানোর উপায় সম্পর্কে জানতে
হবে। ড্রপশিপিং ব্যবসায় নতুনরা যে ধরনের ভুল করে থাকে সেগুলো হলো বেশি লাভের
আশায় কোন পণ্য বা প্রোডাক্ট নিয়ে গবেষণা না করেই সেইটা নিয়ে কাজ শুরু করে
ট্রেন্ড দেখে পণ্য বেছে নেয় এবং পণ্যের দীর্ঘমেয়াদি চাহিদা আছে নাকি সেটি যাচাই
না করেনা। নতুনরা আরেকটি সবচেয়ে বড় ভুল করে সঠিক সাপ্লায়ার নির্বাচন করতে না
পারা।
আড়ো পরুনঃ
আপনি যদি দুর্বল সাপ্লায়ার নির্বাচন করেন, তাহলে খারাপ মানের পণ্য দিবে,
দেরিতে ডেলিভারি দিবে এবং কাস্টমারকে ভুল ডেলিভারি দিবে যার মাধ্যমে কাস্টমার
অসন্তুষ্ট হবে। তার ফলে আপনার ব্যবসা নষ্ট হয়ে যাবে। সেজন্য আপনাকে শুরু থেকেই
একটু সঠিক এবং নির্ভরযোগ্য সাপ্লায়ার খুঁজে নিতে হবে। নতুনরা আরো একটি ভুল করে
সেটি হলো কাস্টমার সার্ভিসকে গুরুত্ব না দেওয়া যেমন দেরিতে রিপ্লাই দেওয়া, জটিল
রিটার্ন পলিসি এবং কাস্টমারদের সাথে অপেশাদার আচরণ করা। আরেকটি বড় ভুল করে সেটি
হলো ধৈর্য না ধরে অল্প দিনে ব্যবসা ছেড়ে দেয়। এইসব ভুল এড়ানোর জন্য আপনাকে
শুরুতেই সঠিক নিশ নির্বাচন, ভালো সাপ্লায়ার, পরিকল্পিত মার্কেটিং এবং উন্নত
কাস্টমার সার্ভিস নিশ্চিত করতে হবে। তাহলেই আপনি ড্রপশিপিং ব্যবসায় ভালো কিছু
করতে পারবেন।
বাংলাদেশে ড্রপশিপিং ব্যবসায় সফল হওয়ার বাস্তব কৌশল
আমরা এখন জানবো বাংলাদেশে ড্রপশিপিং ব্যবসায় সফল হওয়ার বাস্তব কৌশল সম্পর্কে।
আপনি যদি বাংলাদেশে ড্রপশিপিং ব্যবসা সফল হতে চান হলে শুধু স্টোর তৈরি করাই
যথেষ্ট নয়, বরং একটি বাস্তবসম্মত পরিকল্পনা ও ধারাবাহিক কৌশল অনুসরণ করতে হবে।
আপনাকে প্রথম একটি সঠিক নিশ নির্বাচন করতে হবে, যেখানে নির্দিষ্ট একটি সমস্যার
সমাধান করা যায় এবং বাজারে নিয়মিত চাহিদা থাকে। এরপর আপনাকে এমন কিছু পণ্য বেছে
নিতে হবে যেগুলো সহজে বিক্রয় হয় যেমন কোন সমস্যা সমাধানকারী পণ্য বা ট্রেন্ডিং
পণ্য। সব সময় ট্রেন্ডিং পণ্য নির্বাচন না করে আপনাকে দীর্ঘমেয়াদী চাহিদার পণ্য
নির্বাচন করতে হবে। এরপরে আপনার দ্বিতীয় ধাপ হলো একটি সঠিক সাপ্লায়ার নির্বাচন
করতে হবে এবং দ্রুত ডেলিভারি নিশ্চিত করতে হবে। কারণ গ্রাহকের সন্তুষ্টি পুরোপুরি
পণ্যের মান এবং সময়মতো ডেলিভারির উপর নির্ভর করে।
এরপরে আপনাকে মার্কেটিং কৌশল সঠিকভাবে ব্যবহার করতে হবে। অনলাইনে মার্কেটিং এর
জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন ফেসবুক,টিকটক, ইনস্টাগ্রাম ব্যবহার করতে
হবে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করলে আপনি সহজেই কাস্টমারদের আকৃষ্ট
করতে পারবেন। যার ফলে আপনার ব্যবসার দ্রুত বিক্রি বৃদ্ধি পাবে। সবচেয়ে
গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনাকে ধৈর্য ধরতে হবে এবং ধারাবাহিকতা বজায় রাখতে হবে।
অনেকে আছে প্রথমদিকে বিক্রি কম হওয়ার কারণে হাল ছেড়ে দেয় কিন্তু আপনাকে হাল
ছেড়ে না দিয়ে কাজ করে যেতে হবে। তাহলে ড্রপশিপিং ব্যবসাকে একটি ভালো ব্র্যান্ড
হিসেবে তৈরি করতে পারবে। আপনার ব্যবসা বৃদ্ধি করার জন্য নিয়মিত মার্কেট রিচার্জ,
কাস্টমার ফিডব্যাক বিশ্লেষণ এবং বিজ্ঞাপন দিতে হবে। তাহলে আপনার ব্যবসা ধীরে ধীরে
লাভবান হবে এবং একটি ব্যান্ড হিসেবে গড়ে উঠবে।
ড্রপশিপিং ব্যবসায় সফল হওয়ার বাস্তব টিপস
আমরা এখন জানবো ড্রপশিপিং ব্যবসায় সফল হওয়ার বাস্তব টিপস সম্পর্কে। আপনি যদি
ড্রপশিপিং সফল হতে চান তাহলে শুধুমাত্র একটি ওয়েবসাইট তৈরি করা বা কিছু পণ্য
আপলোড করার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। ড্রপ শিপিং এমন একটি ব্যবসা যেখানে
লাভবান হতে হলে আপনার প্রয়োজন হবে সঠিক পরিকল্পনা, বাজার গবেষণা, কার্যকর
মার্কেটিং এবং ধৈর্য সহকারে কাজ করা। বাংলাদেশে বর্তমানে অনেকে ড্রপ শিপিং ব্যবসা
শুরু করে সফল হতে পারছে না তার প্রধান কারণ হলো ব্যবসার মৌলিক বিষয়গুলোকে
গুরুত্ব না দেওয়া। আপনি যদি শুরু থেকেই ড্রপ শিপিং ব্যবসায় সফল হতে চান তাহলে
সঠিক কৌশল অনুসরণ করতে হবে এবং গ্রাহকের চাহিদা অনুযায়ী ব্যবসাকে পরিচালনা করতে
হবে। নিচে ড্রপ শিপিং ব্যবসা সফল হওয়ার জন্য কিছু বাস্তব এবং কার্যকারী টিপস
তুলে ধরা হলো।
আড়ো পরুনঃ
- সঠিক নিশ নির্বাচন করতে হবে।
- বাজার গবেষণা করে পণ্য নির্বাচন করতে হবে।
- নির্ভরযোগ্য ও বিশ্বস্ত সাপ্লায়ারের সাথে কাজ করতে হবে।
- পণ্যের মান এবং ডেলিভারি সময় যাচাই করতে হবে।
- একটি প্রফেশনাল ও ব্যবহারবান্ধব স্টোর তৈরি করতে হবে।
- Facebook, TikTok ও Instagram মার্কেটিং ব্যবহার করতে হবে।
- আকর্ষণীয় প্রোডাক্ট ভিডিও এবং কনটেন্ট তৈরি করতে হবে।
- বিজ্ঞাপন চালানোর আগে টার্গেট অডিয়েন্স নির্ধারণ করতে হবে।
- গ্রাহকের প্রশ্ন ও মেসেজের দ্রুত উত্তর দিতে হবে।
- ভালো কাস্টমার সার্ভিস নিশ্চিত করতে হবে।
- গ্রাহকদের রিভিউ এবং ফিডব্যাক সংগ্রহ করতে হবে।
- নিয়মিত স্টোর ও বিজ্ঞাপনের পারফরম্যান্স বিশ্লেষণ করতে হবে।
- লাভের একটি অংশ ব্যবসার উন্নয়নে পুনরায় বিনিয়োগ করতে হবে।
- ট্রেন্ডিং পণ্য ও বাজারের পরিবর্তনের সাথে আপডেট থাকতে হবে।
- ধৈর্য ধরে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে।
শেষ কথাঃ বাংলাদেশের ড্রপশিপিং ব্যবসা শুরু করার সম্পূর্ণ গাইড
আমরা আজকে জেনেছি বাংলাদেশের ড্রপশিপিং ব্যবসা শুরু করা সম্পূর্ণ গাইড সম্পর্কে।
বাংলাদেশে অনলাইনের মাধ্যমে কম পুজিতে আয় করার একটি অন্যতম মাধ্যম হলো ড্রপশিডিং
ব্যবসা। আপনি যদি ড্রপশিপিং ব্যবসা করতে চান তাহলে সঠিক নিশ নির্বাচন,
নির্ভরযোগ্য সাপ্লায়ার, কার্যকর মার্কেটিং এবং ভালো কাস্টমার সার্ভিস নিশ্চিত
করতে পারলে এই ব্যবসায় সফল অর্জন করতে পারবেন। আপনি যদি ধৈর্য এবং সঠিক
পরিকল্পনা মাধ্যমে কাজ করেন তাহলে ড্রপশিপিংকে একটি লাভবান এবং দীর্ঘমেয়াদি
ব্যবসায় পরিণত করতে পারবেন।
প্রিয় পাঠক পোস্টটি শেষ পর্যন্ত পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। এমন আরো তথ্যমূলক
পোস্ট পড়তে চাইলে ইনকোরা বিডিকে ফলো করে সাথে থাকুন। পোস্টটি পড়ে যদি ভালো লেগে
থাকে তাহলে আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং আপনার
বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন।। প্রিয় পাঠক আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু
কামনা করে আজকের মত এখানেই শেষ করছি , আল্লাহ হাফেজ।
ইনকোরা বিডিতে নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url