Shopify স্টোরে প্রোডাক্ট যোগ করার ধাপ

আমরা আজকের এই পোস্টটিতে জানবো Shopify স্টোরে প্রোডাক্ট যোগ করার ধাপ গুলো সম্পর্কে। আপনি যদি Shopify স্টোরে প্রোডাক্ট যোগ করার মাধ্যমে অনলাইনে ব্যবসা করার কথা ভাবছেন তাহলে আজকের এই পোস্টটি শেষ পর্যন্ত ভালোভাবে পড়ুন।
Shopify-স্টোরে-প্রোডাক্ট-যোগ-করার-ধাপ
Shopify স্টোরে প্রোডাক্ট যোগ করা একটি অনলাইন ব্যবসার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ গুলোর মধ্যে অন্যতম। কারণ আপনার স্টোরে কি ধরনের প্রোডাক্ট আছে, কিভাবে সেগুলো উপস্থাপন করেছেন বা কতটা আকর্ষণীয় দেখাচ্ছে সেগুলোর উপর নির্ভর করে আপনার বিক্রি বৃদ্ধি পাবে।

পেজ সূচিপত্রঃ Shopify স্টোরে প্রোডাক্ট যোগ করার ধাপ

Shopify স্টোরে প্রোডাক্ট যোগ করার ধাপ

Shopify স্টোরে প্রোডাক্ট যোগ করার মাধ্যমে অনলাইনে ব্যবসা করা অনেক সহজ এটি আপনি সহজেই ঘরে বসে ল্যাপটপ বা ফোন দিয়ে কাজ শুরু করে দিতে পারবেন, যদি নিচের দেখানো ধাপগুলো ফলো করে কাজ করেন। প্রথমে আপনাকে আপনার ফোন বা ল্যাপটপ দিয়ে গুগল ক্রোম ব্রাউজার থেকে Shopify.com লিখে সার্চ দিয়ে Shopify এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তারপরে সরাসরি বাটনে ক্লিক করে আপনার ইমেইল এবং একটা পাসওয়ার্ড দিয়ে একাউন্ট খুলে ফেলুন। এই একাউন্টের দিয়ে আপনি বর্তমানে তিন দিনের ফ্রি ট্রায়াল ব্যবহার করে কাজ শুরু করতে পারবেন।
অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে আপনার স্টোর কোন টাইপ হিসেবে কাজ করবে সেটা সিলেট করতে হবে। আমরা স্টোরে প্রোডাক্ট যোগ করব সেজন্য "Sell in- store" করব এরপরে আপনার স্টোরের একটি নাম দিতে হবে নামটি হতে হবে একটু ইউনিট যেটি সহজে মনে রাখার মত। স্টোরে নাম এবং স্টোর টাইপ সিলেক্ট করার পরে কন্টিনিউ বাটনে ক্লিক করব। 

কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে আপনার সামনে মূল ড্যাশবোর্ডের পেজ ওপেন হবে। মুল ড্যাসবোর্ডের বাম দিকে মূল মেনু দেখতে পাবেন। মূল মেনু থেকে আপনার সকল কাজ করতে হবে।
বাম পাশের মেনু থেকে  Product অপশনে ক্লিক করুন। Product পেজে প্রবেশ করার পর পেজের ভিতর থেকে Product Add বাটনে ক্লিক করুন। এরপরে নতুন প্রোডাক্ট যুক্ত করার ফর্ম ওপেন হবে।
Title বক্সে ভিতরে আপনার পণ্যর নাম লিখুন, পণ্যের নামটি এমনভাবে লিখতে হবে যাতে ক্রেতা সহজেই বুঝতে পারে। ডিসক্রিপশন সেকশনে পণ্যের বিস্তারিত বর্ণনা দিন। মিডিয়া সেকশনে গিয়ে আপলোড ফাইলে ক্লিক করে আপনার পণ্যের ছবি যোগ করুন। এরপরে প্রোডাক্ট অর্গানাইজেশন ক্যাটাগরি সকল তথ্য সেট করুন।
আপনার পণ্যের মূল্য নির্ধারণের জন্য প্রাইজিং সেকশনে গিয়ে পণ্যের মূল্য নির্ধারণ করুন। এরপরে ইনভেন্টরি অপশনে গিয়ে আপনার পণ্য কত পিস আছে সেটি সেট করুন।
তারপরে ফিপিং তথ্য যোগ করুন যদি আপনার পণ্যটি ফিজিক্যাল পণ্য হয়,তাহলে This is a physical produci অপশন চালু রাখুন। এরপরে ভেরিয়েন্ট যোগ করুন যদি পণ্য বিভিন্ন সাইজের বা রক্তের হয় তাহলে ভেরিয়েন্ট ব্যবহার করুন। যেমন Size-S,L,XL / Color- Red,Blue. 
এরপরে প্রোডাক্টের ক্যাটাগরি এবং ট্যাগ সেট করুন সকল কিছু সেট করা হয়ে গেলে প্রোডাক্ট স্ট্যাটাস একটিভ করুন। সবশেষে সেভ বাটনে ক্লিক করুন তাহলে আপনার প্রোডাক্টটি Shopify স্টোরে সংযুক্ত হয়ে যাবে।

Shopify থিম কাস্টমাইজ করার সহজ পদ্ধতি

আমরা এখন জানবো Shopify থিম কাস্টমাইজ করার সহজ পদ্ধতি সম্পর্কে। Shopify থিম কাস্টমাইজ করা হলো আপনি কোন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেটা বোঝানোর জন্য টিম কাস্টমার করা অনেক গুরুত্বপূর্ণ একটি ধাপ। থিম কাস্টমাইজ করার জন্য আপনাকে প্রথমে Shopify এর মূল ড্যাসবোর্ডে থেকে অনলাইন স্টোর অপশনে গিয়ে থিম সেকশনে প্রবেশ করতে হবে। সেখান থেকে কাস্টমার বাটনে ক্লিক করে ভিজুয়াল এডিট অপশন থেকে আপনি হোমপেজ, প্রোডাক্ট পেজ , কানেকশন পেজ সহ সকল ধরনের পরিবর্তন করতে পারবেন।
আড়ো পরুনঃ
এখানে ড্রাগ এন্ড ড্রপ ফিউচার এর মাধ্যমে বেনার ফ্লাইভার প্রোডাক্ট রিভিউ সেকশন এবং ফুটার সহ সকল কিছু কাস্টমার করতে পারবেন। এরপরে থিমের কালার , স্টাইল , বাটন সকল কিছু ডিজাইন করে আপনার ব্র্যান্ড অনুযায়ী সকল কিছু সেট করতে পারবেন। থিম সব সময় আপনার ব্র্যান্ড বা কোন ধরনের পণ্য নিয়ে কাজ করছেন সেই অনুযায়ী কাস্টমাইজ করবেন, তাহলে কাস্টমাররা সহজে আকৃষ্ট হবে এবং বুঝতে পারবে স্টোরে কোন ধরনের প্রোডাক্ট বিক্রি হয়। তাহলে আপনার তুলনামূলক বিক্রি বেশি হবে।

Shopify ড্রপশিপিং ব্যবসা শুরু করার সম্পূর্ণ গাইড

আমরা এখন জানবো কিভাবে Shopifi ব্যবহার করে ড্রপশিপিং ব্যবসা করতে হয় এবং ব্যবসা করার জন্য কি কি ধাপ ফলো করতে হয় সকল বিষয়ে বিস্তারিত জানবো। বর্তমান সময়ে অনলাইন ব্যবসার মধ্যে  ড্রপশিপিং ব্যবসা অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। ড্রপশিপিং হলো এমন একটি বিজনেস মডেল যেখানে আপনি নিজে পণ্য স্টকে না রেখে সাপ্লায়ার থেকে সরাসরি কাস্টমারের কাছে পণ্য  পৌঁছে দিতে পারবেন। আপনি যদি Shopifi ব্যবহার করে ড্রপশিপিং ব্যবসা করতে চান তাহলে সর্বপ্রথম কোন ধরনের প্রডাক্ট নিয়ে কাজ করতে চান সেটা আগে সিলেট করতে হবে।
Shopify-স্টোরে-প্রোডাক্ট-যোগ-করার-ধাপ
যদি সঠিক প্রোডাক্ট সিলেক্ট করতে না পারেন তাহলে ব্যবসা ভালোভাবে করতে পারবেন না। সেজন্য ব্যবসা শুরুর আগে প্রোডাক্ট বা নিস সিলেক্ট করা অনেক গুরুত্বপূর্ণ। এরপর Shopify স্টোর তৈরি করে AliExpress, CJ Dropshipping বা অন্যান্য সাপ্লায়ার অ্যাপ যুক্ত করুন। এরপরে প্রোডাক্ট ইমপোর্ট করে স্টোরে লিস্ট করুন। তারপরে প্রোডাক্ট বিক্রির জন্য ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা ওয়েবসাইটে প্রচার করুন যাতে সহজে ট্রাফিক পাওয়া যায়। ড্রপশিপিং ব্যবসা করে আপনি ঘরে বসেই অনলাইনের মাধ্যমে কোন ইনভেস্ট না করে ব্যবসা করতে পারবেন। 

Shopify স্টোরে সেল বাড়ানোর মার্কেটিং কৌশল

আমরা এখন Shopify স্টোরে সেল বাড়ানোর মার্কেটিং কৌশল সম্পর্কে বিস্তারিত জানবো। Shopify স্টোরে সেল বাড়ানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে মার্কেটিং। মার্কেটিং করার জন্য বর্তমান সময়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা ওয়েবসাইট ব্যবহার করা হয়ে থাকে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন Facebook Ads এবং TikTok ব্যবহার করে বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে সহজে কাস্টমারদের কে প্রোডাক্টের বিজ্ঞাপন দেখানো যায়। এছাড়াও গুগল এড ব্যবহার করে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে বিজ্ঞাপন দেখানো যায়।

এসব বিজ্ঞাপনের মাধ্যমে সহজেই প্রোডাক্ট বা ব্র্যান্ডকে পরিচিতি লাভ করানো যায়। এছাড়া ইমেইল মার্কেটিং ব্যবহার করে পুরনো কাস্টমারদেরকে নতুন পূর্ণ ক্রয়ের জন্য আবার ইমেইল পাঠিয়ে উৎসাহিত বা আকৃষ্ট করা যায়। মার্কেটিং সিস্টেমের মধ্যে সবচেয়ে বড় সিস্টেম হলো বিভিন্ন ডিসকাউন্ট, ফ্রি শিপিং, গেট অন বাই ওয়ান অফার ইত্যাদি অফার দেওয়ার মাধ্যমে সহজে কাস্টমারদের কে আকৃষ্ট করা যায়। আপনি যত বেশি মার্কেটিং কৌশল অবলম্বন করবেন আপনার পণ্য বা ব্র্যান্ড তত বেশি মানুষের মাঝে পরিচিত হবে এবং বিক্রি বৃদ্ধি পাবে।

Shopify স্টোরে সাধারণ ভুল এবং সমাধানের উপায়

আমরা এখন Shopify স্টোরে সাধারণ ভুল এবং সমাধানের উপায় সম্পর্কে বিস্তারিত জানবো। আপনি যদি একজন নতুন Shopify ইউজার হয়ে থাকেন তাহলে সাধারণ কিছু ভুল করা যাবে না সেগুলো হলো ভুল নিস নির্বাচন করা যাবে না, থিমের ডিজাইন অপ্রফেশনাল ডিজাইন ব্যবহার করা যাবে না, কোন প্রোডাক্ট রিচার্জ না করে স্টোরে অ্যাড করা যাবে না। প্রডাক্ট বেশি বিক্রির জন্য মার্কেটিং যদি মার্কেটিং না করা হয় তাহলে ট্রাফিক আসবেনা। আর ট্রাফিক যদি না আসে তাহলে প্রোডাক্ট বিক্রি হবে না।
আড়ো পরুনঃ
অনেকেই আছে প্রোডাক্ট এর কোয়ালিটি বা প্রোডাক্ট রিচার্জ না করেই স্টোরে অনেক বেশি প্রোডাক্ট যোগ করে। এ সকল সমস্যা এড়িয়ে চলতে হবে। যে কোন প্রোডাক্ট স্টোরে যোগ করার আগে ভালোভাবে মার্কেট রিসার্চ করতে হবে। একটি নির্দিষ্ট নিসে ফোকাস করতে হবে এবং স্টোরকে প্রফেশনালভাবে ডিজাইন করতে হবে।নিয়মিত অপটিমাইজেশন এবং ডেটা অ্যানালাইসিস করতে হবে, তাহলে এসব ভুল এরিয়ে চলা যাবে।

Shopify-এ রিটার্ন ও রিফান্ড পলিসি সেটআপ করা

আমরা এখন Shopify-এ রিটার্ন ও রিফান্ড পলিসি সেটআপ করা সম্পর্কে বিস্তারিত জানবো। Shopify স্টোরে রিটার্ন এবং রিফান্ড পলিসি যুক্ত করা আনেক গুরুত্বপূর্ণ। স্টোরে রিটার্ন এবং রিফান্ড পলিসি যুক্ত করা থাকলে কাস্টমারের আস্থা তৈরি হয়। আপনি যদি Shopify স্টোরে রিটার্ন এবং রিফান্ড পলিসি যুক্ত করতে চান,তাহলে Shopify সেটিংসের পলিসি সেকশনে গিয়ে রিটার্ন টাইম, শর্ত এবং রিফান্ড প্রসেস স্পষ্টভাবে লিখতে পারেন । যেমন প্রডাক্ট টি ৭ বা ১২ দিনের মধ্যে রিটার্ন গ্রহণ করা হবে, প্রোডাক্ট ব্যবহার না করা অবস্থায় থাকতে হবে ইত্যাদি বিষয় লিখতে পারেন। আপনি যদি স্বচ্ছ পলিসি ব্যবহার করেন তাহলে কাস্টমার সহজে বিশ্বাস করে কিনাকাটা করবে। আর আপনি যদি স্বচ্ছ পলিসি ব্যবহার না করেন তাহলে কাস্টমার সহজে বিশ্বাস করবে না এর ফলে বিক্রি কমে যাবে।

Shopify স্টোরে প্রোফিট বাড়ানোর প্রাইসিং স্ট্র্যাটেজি

আমরা এখন Shopify স্টোরে প্রোফিট বাড়ানোর প্রাইসিং স্ট্র্যাটেজি সম্পর্কে বিস্তারিত জানবো। প্রাইসিং স্ট্র্যাটেজি সঠিকভাবে সেট না করলে প্রফিট কমে যেতে পারে সেজন্য প্রাইসিং স্ট্যাটাজি সঠিকভাবে সেট করতে হবে। সাধার ণভাবে Cost + Profit Margin ফর্মুলা ব্যবহার করা হয়, যেখানে পণ্যের খরচের উপর একটি নির্দিষ্ট অংশ লাভ যোগ করা হয়। তাছাড়া Psychological Pricing যেমন ১৯৯ বা ৩৯৯ এমন কিছু প্রাইস ব্যবহার করে কাস্টমারদের কে আকৃষ্ট করা হয়। এছাড়া বাই ওয়ান গেট ওয়ান, বান্ডেল অফার এবং লিমিটেড ডিসকাউন্ট এমন ধরনের পোফার দিয়ে প্রফিট বাড়ানো হয়। প্রিমিয়াম প্রাইস মানি স্ট্র্যাটেজি ব্যবহার করলে বেশি লাভ হয় এবং এর সাথে ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধি পায়।

Shopify স্টোরে কাস্টমার রিভিউ সিস্টেম সেটআপ করার নিয়ম

আমরা এখন Shopify স্টোরে কাস্টমার রিভিউ সিস্টেম সেটআপ করার নিয়ম সম্পর্কে জানব। কাস্টমার রিভিউ সিস্টেম স্টোরের বিশ্বাসযোগ্যতা বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে। এজন্য স্টোরে কাস্টমার রিভিউ সিস্টেম সেট করা অনেক গুরুত্বপূর্ণ। Shopify-এ Loox বা Ali Reviews ব্যবহার করে আপনি সহজে রিভো সিস্টেম সেটা করতে পারবেন।
Shopify-স্টোরে-প্রোডাক্ট-যোগ-করার-ধাপ
রিভিউ সিস্টেম সেটআপ চালু করার মাধ্যমে কাস্টমাররা তাদের মন্তব্য কমেন্টের মাধ্যমে প্রকাশ করতে পারে , ভিডিও বা ছবির মাধ্যমেও তারা তাদের মন্তব্য প্রকাশ করতে পারে। এই রিভিউগুলো নতুন কাস্টমারদের কে বেশি আকৃষ্ট করে যার ফলে পণ্য কিনতে তারা আগ্রহ প্রকাশ করে। এর ফলে বিক্রি অনেক অংশে বৃদ্ধি পায়। পণ্য বিক্রির ফলে যদি ভালো রেটিং পাওয়া যায় তাহলে সহজে স্টোরের উভয় জায়গায় বেশি কনভারস পাওয়া যায়। 

শেষ কথাঃ Shopify স্টোরে প্রোডাক্ট যোগ করার ধাপ

আমরা আজকের পোস্টটিতে জেনেছি Shopify স্টোরে প্রোডাক্ট যোগ করার ধাপ সমূহ সম্পর্কে। বর্তমান সময়ে অনলাইন ই-কমার্স বা ড্রপ শিপিং ব্যবসা পরিচালনার জন্য Shopify প্ল্যাটফর্ম অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। আপনি যদি একজন নতুন Shopify প্ল্যাটফর্ম ইউজার হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই Shopify স্টোরে প্রোডাক্ট যোগ করা জানতে হবে। সেজন্য আপনি যদি Shopify স্টোরে প্রোডাক্ট যোগ করা সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে পড়ুন। 

প্রিয় পাঠক পোস্টটি শেষ পর্যন্ত ভালোভাবে পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার যদি পোস্টটি পড়ে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে পোস্টটি শেয়ার করবেন। আপনি যদি এমন আরো তথ্য মূলক বা অনলাইন বিজনেস আইডিয়া রিলেটেড পোস্ট পড়তে চান তাহলে ইনকোরা বিডির পেস্টিকে ফলো দিয়ে রাখুন। প্রিয় পাঠক আপনি আজকের এই পোস্টটি পড়ে আশা করি অনেক উপকৃত হবেন এবং Shopify ব্যবহার করে অনলাইনের মাধ্যমে একটি ভালোভাবে বিজনেস শুরু করতে পারবেন!ইনশাআল্লাহ। আজকের মত এখানেই শেষ করছি ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ইনকোরা বিডিতে নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url