ভিজিডি কার্ড অনলাইন আবেদন ২০২৫ ২০২৬

আমরা এখন ভিজিডি কার্ড অনলাইন আবেদন ২০২৫ ২০২৬ সম্পর্কে বিস্তারিত জানবো। ভিজিডি কার্ড হলো বাংলাদেশের অসহায় ও দরিদ্র নারীদের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সহায়তা কর্মসূচি। এই কার্ডের মাধ্যমে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা হয়। 

ভিজিডি-কার্ড-অনলাইন-আবেদন-২০২৫-২০২৬

এই কর্মসূচির মাধ্যমে নির্বাচিত সুবিধভোগী নারীরা নির্দিষ্ট সময় পর্যন্ত সরকারি সহায়তা পেয়ে থাকেন। ভিজিডি কার্ড পাওয়ার জন্য আবেদন যোগ্যতা প্রয়োজনীয় কাগজপত্র ও চূড়ান্ত তালিকা সম্পর্কে সঠিক ধারণা থাকা অত্যন্ত জরুরি। 

পেজ সূচিপত্রঃ ভিজিডি কার্ড অনলাইন আবেদন ২০২৫ ২০২৬

ভিজিডি কার্ড অনলাইন আবেদন ২০২৫ ২০২৬

ভিজিডি কার্ড অনলাইন আবেদন ২০২৫ ২০২৬ অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য আমাদের প্রথমে ফোন বা কম্পিউটারের মাধ্যমে গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে ভিডব্লিউবি ( VWB ) ওয়েবসাইটের মধ্যে করতে হবে। ভিডব্লিউবি ওয়েবসাইটে প্রবেশ করার পরে উপভোগী আবেদনপত্র ২০২৫-২০২৬ এই লেখার অপশনে ক্লিক করতে হবে। 
ভিজিডি-কার্ড-অনলাইন-আবেদন-২০২৫-২০২৬
ক্লিক করার পরে ভি ডব্লিউ বি কর্মসূচি নামে নতুন একটি পেজ ওপেন হবে। জাতীয় পরিচয়পত্রের নম্বর অপশবনে আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিতে হবে। এরপরে অনুসন্ধান বাটনে ক্লিক করতে হবে।
ভিজিডি-কার্ড-অনলাইন-আবেদন-২০২৫-২০২৬
অনুসন্ধান বাটনের চাপ দেওয়ার পরে ভি ডব্লিউ বি কার্যক্রম পেজে নিয়ে যাবে। ভি ডব্লিউ বি কার্যক্রম পেজ গিয়ে আপনার ব্যক্তিগত নাম্বার যদি থাকে তাহলে আছে অপশনে ক্লিক করতে হবে। এরপরে আবেদনকারীর যোগাযোগের জন্য মোবাইল নাম্বার দিতে হবে, আবেদনকারী জাতীয় পরিচয় নম্বর দিতে হবে, আবেদনকারীর জন্ম তারিখ দিতে হবে। তারপরে আবেদনকারীর যোগাযোগের তথ্য (বর্তমান ঠিকানা)  বিভাগ, জেলা, উপজেলা , ইউনিয়ন নির্বাচন করতে হবে। সবগুলো অপশন নির্বাচন করার পরে জমা দিন অপশনে ক্লিক করতে হবে।
ভিজিডি-কার্ড-অনলাইন-আবেদন-২০২৫-২০২৬

ভিজিডি-কার্ড-অনলাইন-আবেদন-২০২৫-২০২৬
জমা দিন অপশনে চাপ দেওয়ার পরে, জমা দেওয়ার মোবাইল নাম্বারে চার সংখ্যার একটি ওটিপি যাবে।ওটিপি টি বসিয়ে ওটিপি জমা দিন অপশনে ক্লিক দিতে হবে।
ভিজিডি-কার্ড-অনলাইন-আবেদন-২০২৫-২০২৬
ওটিপি জমা দিন অপশনে ক্লিক করার পরে আবেদনকারীর ভোটার আইডি কার্ডটি ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশন সম্পন্ন হওয়ার পরে ভোটার আইডি কার্ডের সকল তথ্য নতুন একটি পেজে দেখা যাবে। পেজটিতে আবেদনকারীর সকল তথ্য ঠিক আছে কিনা মিলিয়ে দেখতে হবে। এরপরে আবেদনকারীর স্বামী বা অভিভাবক অপশনটি নির্বাচন করে অভিভাবক বা স্বামীর নাম লিখতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, আবেদনকারীর কোন ধর্মের তা নির্বাচন করতে হবে।
ভিজিডি-কার্ড-অনলাইন-আবেদন-২০২৫-২০২৬
সকল তথ্য নির্বাচন করার পরে পেজটি নিচের দিকে আসলে আম্যরা গাযোগের তথ্য দেখতে পাবো। যোগাযোগ তথ্য যেগুলো অপশন ফাঁকা থাকবে সেগুলো পূরণ করতে হবে। সকল অপশন পূরণ করার পরে স্থায়ী ঠিকানার অপশনগুলো পূরণ করতে হবে। যদি বর্তমান ঠিকানা এবং ছাই ঠিকানার অপশনগুলো একই থাকে তাহলে বর্তমান ঠিকানা অনুরূপ অপশন নির্বাচন করলে হয়ে যাবে। আর যদি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা ভিন্ন থাকে তাহলে স্থায়ী ঠিকানার সকল অপশন পূরণ করতে হবে।
ভিজিডি-কার্ড-অনলাইন-আবেদন-২০২৫-২০২৬
বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা সঠিকভাবে পূরণ করার পরে নিচের দিকে এসে অন্যান্য তথ্যসমূহ পূরণ করতে হবে। অন্যান্য তথ্যসমূহের মধ্য থেকে যেগুলো থাকবে সেগুলো হ্যাঁ দিতে হবে আর যেগুলো থাকবে না সেগুলো না দিতে হবে। আর বাকি তথ্যগুলো ভালোভাবে দেখে সঠিকভাবে পূরণ করতে হবে। কোন তথ্য যেন ভুল না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
ভিজিডি-কার্ড-অনলাইন-আবেদন-২০২৫-২০২৬
ভিজিডি-কার্ড-অনলাইন-আবেদন-২০২৫-২০২৬
সকল তথ্য সঠিকভাবে পূরণ করার পরে সংরক্ষণ করুন অপশনে ক্লিক করতে হবে। সংরক্ষণ করুন অপশনে ক্লিক করার আগে অবশ্যই সকল তথ্য পুনরায় ভালোভাবে যাচাই করে দেখে নিতে হবে। যাতে করে কোন তথ্য বাদ না পড়ে বা ভুল না হয়।
ভিজিডি-কার্ড-অনলাইন-আবেদন-২০২৫-২০২৬
সংরক্ষণ করুন অপশনে ক্লিক করার পরে আবেদনটি সম্পূর্ণ হবে এবং অভিনন্দন লেখা দেখাবে।আবেদন ফরমটি যদি সংরক্ষণ করতে চান তাহলে আবেদনকৃত ফ্রম প্রিন্ট করুন অপশনে ক্লিক করে সংরক্ষণ করতে হবে। আর যদি ফরমটি সংরক্ষণ করতে না চান তাহলে ফিরে যান অপশনে ক্লিক করতে হবে। 

ভিজিডি কার্ড আবেদন করার যোগ্যতা

আমরা এখন জানব ভিজিডি কার্ড আবেদন করার জন্য কি যোগ্যতা লাগে সেই সম্পর্কে। ভিজিডি কার্ড কর্মসূচি বাংলাদেশের হতদরিদ্র অসুবিধা বঞ্চিত নারীদের আর্থিক সহযোগিতা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারের একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। ভিজিডি কার্ডে আবেদন করার জন্য আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত দুর্বল হতে হবে। যে সকল পরিবারের নিয়মিত আয়ের উৎস নেই বা আয়ের উৎস অনেক সীমিত, সেই সকল পরিবারের নারীদের বেশি অগ্রাধিকার দেওয়া হয়।

এছাড়া বিধবা, স্বামী পরিত্যক্তা, তালাকপ্রাপ্ত, প্রতিবন্ধী, ভূমিহীন, অসহায় এবং অতিদরিদ্র নারীরা সাধারণত ভিজিডি কার আবেদনের অগ্রাধিকার পাবেন। তবে আবেদন করলেই কাঠ পাওয়া যায় না। আবেদন করার পরে স্থানীয় প্রশাসন আবেদনকারীর সকল অর্থ সামাজিক অবস্থা যাচাই-বাছাই করে দেখবে এবং সরকারের নীতিমালার চূড়ান্ত তালিকার সঙ্গে মিলিয়ে দেখবেন যদি সকল কিছু সঠিক থাকে তাহলে আবেদনটি গ্রহণ করা হবে। সেজন্য আবেদন করার আগে আবেদনকারীর সকল বিষয় জেনে নাও অত্যন্ত জরুরি। 

ভিজিডি কার্ডের জন্য প্রয়োজনীয় কাগজপত্র

আমরা এখন জানবো ডিজিডি কার্ডের আবেদন করার জন্য প্রয়োজনীয় কি কি কাগজপত্র লাগবে সেই সম্পর্কে। ভিজিডি কার্ডের আবেদন সম্পূর্ণভাবে করার জন্য সঠিক কাগজপত্র জমা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবেদনকারীর জাতীয় পরিচয় পত্র জমা দিতে হবে, যদি জাতীয় পরিচয় পত্র না থাকে তাহলে জন্ম নিবন্ধন সনদ জমা দিতে পারবে। আবেদনের সময় এর সাথে পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নাম্বার এবং পরিবারের সদস্যদের তথ্য দিতে হবে।
আর্থিক অবস্থা প্রমাণ দেওয়ার জন্য স্থানীয় প্রতিনিধি কাজ থেকে প্রত্যয়ন পত্র নিয়ে জমা দিতে হবে। আবেদনকারী যদি তালাকপ্রাপ্ত, স্বামী পরিত্যক্ত বা বিধবা হন তাহলে সংশ্লিষ্ট কাগজপত্র জমা দিতে হবে। সকল কাগজপত্র জমাদার পূর্বে ভালোভাবে দেখে নিতে হবে এবং সকল কাগজপত্র বা তথ্য সঠিক আছে কিনা সেটি মিলিয়ে দেখতে হবে। যদি কোন কাগজ বা তথ্য বাদ পড়ে বা ভুল হয় তাহলে সঠিকভাবে দিতে হবে। কোন তথ্য বা কাগজ ভুল দিলে আবেদনটি বাতিল হয়ে যেতে পারে। সেই জন্য সব সময় সঠিক তথ্য এবং কাগজপত্র দিয়ে আবেদন করতে হবে। 

ভিজিডি কার্ড আবেদন যাচাই করার উপায়

ভিজিটিং কার্ড আবেদন করার পরে কিভাবে আবেদন যাচাই করতে হয় সে সম্পর্কে আমরা এখন জানবো। আবেদনপত্র জমা দেওয়ার পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আবেদনকারীর সকল তথ্য সঠিক আছে কিনা যাচাই-বাছাই করে দেখবেন। আবেদন পত্রটি জমা হওয়ার পরে সংক্ষিপ্ত কর্তৃপক্ষ সকল কাগজপত্র ভালোভাবে দেখবে দরকার হলে আবেদনকারীর সকল তথ্য সঠিক আছে কিনা সরেজমিন এসে তদন্ত করে দেখবেন।

এছাড়া ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা উপজেলা প্রশাসনের প্রতিনিধি দল গিয়েও আবেদনকারীর সকল তথ্য সঠিক আছে কিনা যাচাই করে দেখতে পারে। আবেদনটি অনলাইনের মাধ্যমে করা হলে আবে তোর নাম্বার দিয়ে নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে আবেদনের অবস্থানটি যাচাই করা যাবে। এছাড়াও ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা উপজেলা মহিলা বিষয় কর্মকর্তা কার্যালয় গিয়েও আবেদনের অবস্থান যাচাই করা যাবে। চূড়ান্ত তালিকা প্রকাশ করার পরে নির্বাচিত আবেদনকারীদের নাম স্থানীয়ভাবে প্রকাশ করা হয়।

ভিজিডি কর্মসূচির সুবিধা ও খাদ্য সহায়তা

আমরা এখন ভিজিডি কর্মসূচির সুবিধা ও খাদ্য সহায়তা সম্পর্কে জানবো। ভিজিডি কর্মসূচির মূল উদ্দেশ্য শুধু দরিদ্র ও অসহায় নারীদের খাদ্য ব্যবস্থা নিশ্চিত করাই নয, বরং দরিদ্র ও অসহায় নারীদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলা। ভিজিডি কার্ড কর্মসূচির মাধ্যমে সুবিধাভোগী নারীরা নির্ধারিত সময় পর্যন্ত সরকারের কাছ থেকে বিনামূল্যে বা অল্প অর্থের মাধ্যমে খাদ্য সহযোগিতার সাথে অন্যান্য অনেক ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকে।

যা সরকারের প্রচলিত নীতিমালার ওপর নির্ভর করে। এছাড়াও এর পাশাপাশি এলাকায় দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ, স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সচেতনতা, সঞ্চয় কার্যক্রম এবং ক্ষুদ্র আয়ের সুযোগ তৈরির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে থাকেন। এ সকল কর্মসূচির মাধ্যমে সুবিধাভোগী নারীরা একটি দীর্ঘ মেয়াদী উন্নত জীবনযাপনের সুযোগ পান। সেজন্য বলা হয় ভিজিডি কর্মসূচি সুধু খাদ্য সহায়তা কর্মসূচি নয় এর পাশাপাশি দরিদ্র নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

ভিজিডি আবেদন বাতিল হওয়ার কারণ

আমরা এখন ভিজিডি আবেদন বাতিল হওয়ার কারণ সম্পর্কে জানবো। ভিজিডি কার্ড এর আবেদন বাতিল হওয়ার কিছু কারণ রয়েছে যেগুলো সম্পর্কে না জানার কারণে আবেদনকারী বিজিডি কার্ডের জন্য নির্বাচিত হতে পারেন না। আবেদনকারী যদি তারা আবেদন পত্রের তথ্য ভুল দিয়ে থাকে তাহলে আবেদন তুই বাতিল হতে পারে। এছাড় জাতীয় পরিচয়পত্রের নাম্বার ভুল, প্রয়োজনে কাগজপত্র জমা না দেওয়া এবং ভুয়া তথ্য ব্যবহার করে আবেদন করলে আবেদনটি বাতিল হয়ে যাবে।
তাছাড়া যদি আবেদনকারীর তথ্য যাচাই বাছাই করে সরকারি নীতিমালার নির্ধারিত যোগ্যতার মধ্যে না পড়ে তাহলে আবেদনটি বাতিল হয়ে যাবে। যদি কোন ব্যক্তি বা আবেদনকারী একই ধরনের সুযোগ সুবিধা ভোগ করা পরেও যদি আবার আয়োজন করে থাকে তাহলে আবেদনটি বাতিল হয়ে যাবে। সেজন্য আবেদন করার পূর্বে আবেদনকারীর তথ্য এবং কাগজপত্র সঠিক আছে কিনা যাচাই বাছাই করে দেখে তারপরে আবেদন করতে হবে। আবেদন করার সময় কোন তথ্য গোপন রাখা যাবে না। 

ভিজিডি কার্ড নির্বাচনের শর্ত ও প্রক্রিয়া

আমরা এখন ডিভিডি কার্ড নির্বাচনের শর্ত ও প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানবো। ভিজিডি কার্ড প্রদান করার ক্ষেত্রে সরকারের নির্দিষ্ট নীতিমালা ব্যবহার করা হয়। আবেদন জমা দেওয়ার পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গণ আবেদনটি ভালোভাবে যাচাই-বাছাই করে দেখেন এবং স্থানীয় পর্যায়ে একটি প্রাথমিক তালিকা প্রকাশ করে। এরপরে বাছাইকারী কমিটি আবেদনকারীরদের আর্থিক অবস্থা, পারিবারিক অবস্থা এবং সরকারের নির্ধারিত নীতিমালা অনুযায়ী যোগ্যতা যাচাই করবে। সকল তথ্য যাচাই করার পরে যে সকল আবেদনকারীর তথ্য শর্ত অনুযায়ী মিলে গেলে তাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। চূড়ান্ত তালিকা প্রকাশ করার পরে নির্বাচিত সুবিধাভোগীদেরকে ভিজিডি কার্ড প্রদান করা হয়। এরপর নির্ধারিত সময় পর থেকে খাদ্য তালিকায় এবং অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা শুরু হবে। 

শেষ কথাঃ ভিজিডি কার্ড অনলাইন আবেদন ২০২৫ ২০২৬

আজকের এই আর্টিকেলে ভিজিডি কার্ড অনলাইন আবেদন ২০২৫ ২০২৬ নিয়ে ধাব ভাই ধাপ বিস্তারিত আলোচনা করা হয়েছে। ভিজেডি কার্ড কর্মসূচি হলো বাংলাদেশের দরিদ্র অসহায় ও সুবিধাবঞ্চিত নারীদের খাদ্য সহায়তা এবং অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। আপনি যদি অনলাইনের মাধ্যমে ঘরে বসেই ভিজিডি কার্ডের আবেদন করতে চান তাহলে এই আর্টিকেলটি সম্পূর্ণ ভালোভাবে পড়ুন এবং প্রতিটা ধাপ ফলো করুন।

প্রিয় পাঠক আর্টিকেলটি শেষ পর্যন্ত ভালোভাবে পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি যদি এমন আরো তথ্যমূলক পোস্ট করতে চান তাহলে আমাদের পেজটিকে ফলো করে সাথে থাকুন। পোস্টটি পড়ে আপনার যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মন্তব্যটি আমাদের সঙ্গে শেয়ার করুন। প্রিয় পাঠক আপনার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে শেষ করছি ! আল্লাহ হাফেজ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ইনকোরা বিডিতে নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url