কিভাবে বাংলা আর্টিকেল লিখতে হয়
বর্তমানে বাংলা আর্টিকেল রাইটিং এর চাহিদা অনেক বৃদ্ধি পেয়েছে। ব্লগিং এবং
অনলাইন আয় এর বিভিন্ন ক্ষেত্রে বাংলা আর্টিকেল অনেক বেশি ভূমিকা পালন করছে।
কিন্তু আমরা অনেকেই জানিনা কিভাবে একটি সুন্দর এবং অর্থপূর্ণ বাংলা আর্টিকেল
লিখতে হয়। আমরা আজকে জানবো কিভাবে একটি সুন্দর এবং অর্থপূর্ণ বাংলা আর্টিকেল
লিখতে হয়।আরো জানবো আর্টিকেল লিখতে কি কি ধাপ অতিক্রম করতে হয় এবং কি কি
পদক্ষে ব্যবহার করতে হয়।
পেজ সূচিপএঃ কিভাবে বাংলা আর্টিকেল লিখতে হয়
- বাংলা আর্টিকেল কি?
- কিওয়ার্ড কি? কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয়
- ব্লগ বা আর্টিকেলে ছবি এড করার নিয়ম
- গুগল থেকে কপিরাইট ফ্রি ছবি ডাউনলোড
- সূচিপত্র দেওয়ার গুরুত্ব
- হেডিং বা টাইটেল কিভাবে লিখতে হয়
- ভূমিকা কেন ব্যবহার করতে হয়?
- আর্টিকেল লেখার আগে যা জানা দরকার
- সঠিক টপিক নির্বাচন
- SEO ফ্রেন্ডলি আর্টিকেল লেখা
- আর্টিকেল লেখার ১১টি টিপস
বাংলা আর্টিকেল কি?
বাংলা আর্টিকেল হলোঃ বাংলা ভাষায় কোন নির্দিষ্ট বিষয়ের উপর পাঠকের জন্য উপকারী
তথ্য লেখালেখি করাকে বাংলা আর্টিকেল বলে।
কিওয়ার্ড কি? কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয়
কিওয়ার্ড হলোঃ কোন বিষয়ে তথ্য খোঁজার জন্য গুগলে আমরা যে বিষয়গুলো লিখে সার্চ
দিয়ে থাকি সেগুলোকে কিওয়ার্ড বলা হয়। কিওয়ার্ড মূলত হয়ে থাকে দুই ধরনের।
যথা:১.শর্ট টেল কিওয়ার্ড।২.লং টেল কিওয়ার্ড। দুই শব্দ দ্বারা গঠিত কিওয়ার্ড কে
শর্ট টেল কিওয়ার্ড বলে এবং তিন শব্দ বা আরো বেশি শব্দ দ্বারা গঠিত কি ওয়ার্ড কে
লং টেল কি ওয়ার্ড বলে।
একটি আর্টিকেল গুগলে রেংক করানোর জন্য কিওয়ার্ড রিসার্চ সবচেয়ে বেশি
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। একটি ভালো মানের কিওয়ার্ড নির্বাচন করতে না
পারলে সহজে google এর রেংক করানো যায় না। তাই আমাদের এমন কিছু কর কিওয়ার্ড
নির্বাচন করতে হবে যেগুলো বিষয়ে মানুষ google-এ সার্চ দিয়ে থাকে। যেগুলো
কীওয়ার্ডের সার্চ ভলিউম সবচেয়ে বেশি হবে এবং যে কিওয়ার্ড গুলো সবচেয়ে কম
ব্যবহার হবে সেই কীওয়ার্ড গুলো আমাদের ব্যবহার করতে হবে তাহলে আমরা সহজে গুগলে
আর্টিকেলগুলো র্যাঙ্ক করাতে পারবো।
উদাহারণঃ
- অল্প পুজিতে হালাল ব্যবসা
- অল্প পুজিতে বিজনেস আইডিয়া
- শহরে অল্প পুজিতে হালাল ব্যবসা
- শহরে অল্প পুজিতে হালাল ব্যবসা মেয়েদের জন্য
- ঘরোয়া পদ্ধতিতে মেস্তা দূর করার উপায়
- গুগল এডসেন্স থেকে ইনকাম হালাল না হারাম
উপরে ছবিতে লাল তীর চিহ্ন দ্বারা যে লেখাকে নির্দেশ করা হয়েছে "গরুর খামার
পরিকল্পনা" এই লেখাটি হলো কিওয়ার্ড। হলুদ তীর চিহ্ন দ্বারা নির্দেশ করা হয়েছে
সার্চ ভলিউম এবং নীল তীর চিহ্ন দ্বারা নির্দেশ করা হয়েছে কিওয়ার্ড এর ব্যবহার
সংখ্যা।
আড়ো পরুনঃ
ব্লগ বা আর্টিকেলে ছবি এড করার নিয়ম
একটি আর্টিকেলকে দেখতে সুন্দর এবং SEO ফ্রেন্ডলি করার জন্য ছবি এড করা অনেক
গুরুত্বপূর্ণ।ছবি এড করার জন্য নিচের ছবিতে দেখানো ধাপসমূহ গুলো ব্যবহার করতে
হবে।👇
যেকোনো ছবি এড করার জন্য প্রথমে আমাদের insert image-এ যেতে হবে তারপরে upload
for computer -এ গিয়ে Browes -এ ক্লিক করতে হবে। তারপরে PC থেকে যে ছবিটি
অ্যাড করব সেই ছবিটি সিলেক্ট করে open অপশনে ক্লিক করলে আর্টিকেলের ভিতরে ছবি
অ্যাড হয়ে যাবে।
গুগল থেকে কপিরাইট ফ্রি ছবি ডাউনলোড
গুগল থেকে কপিরাইট ফ্রি ছবি ডাউনলোড করার নিয়ম নিচে দেওয়া হলো 👇
গুগল থেকে কপিরাইট ফ্রি কোন ছবি ডাউনলোড করার জন্য যে ছবি ডাউনলোড করব সে বিষয়টা
আগে সার্চ দিতে হবে। সার্চ দেওয়ার পরে Image অপশনে ক্লিক করতে হবে তারপরে
Tools-এ গিয়ে Creactive Commons Licences-এ গিয়ে Creative Commons
licences সিলেক্ট করতে হবে।তারপরে সকল ছবি কপিরাইট ফ্রি হয়ে যাবে।
আড়ো পরুনঃ
সূচিপত্র দেওয়ার গুরুত্ব
একটি আর্টিকেলে সূচিপত্র দেয়া অনেক গুরুত্বপূর্ণ।কারণ সূচিপত্র দেখে পাঠক বুঝতে
পারে আর্টিকেলের ভিতরে কোন কোন বিষয়ে লেখা আছে।সূচিপত্র দেখে পাঠক যে বিষয়টি
পড়তে চায় সেই বিষয়ের উপর ক্লিক করা মাত্রই সে বিষয়গুলো সম্পর্কে পড়তে
পারবেন।
হেডিং বা টাইটেল কিভাবে লিখতে হয়
একটি আর্টিকেলের ভিতরে কোন অংশে কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, তা বোঝানোর
জন্য হেডিং বা টাইটেল ব্যবহার করা হয়। হেডিং বা টাইটেল একটি লেখাকে সুন্দরভাবে
পড়তে এবং বুঝতে সাহায্য করে।
একটি ভালো হেডিং বা টাইটেল লেখার জন্য কিছু বিষয় মনে রাখতে হবে। প্রথমত,হেডিং বা
টাইটেল সুন্দর এবং উচ্চারণ সহজ হতে হবে। দ্বিতীয়ত, হেডিং বা টাইটেল এর মধ্যে
আর্টিকেলের মূল বিষয়টি থাকতে হবে।যাতে পাঠক দেখে সহজেই বুঝতে পারে আর্টিকেলটি কি
বিষয়ে লেখা হয়েছে। আর্টিকেলের হেডিং বা টাইটেল বড় হওয়া যাবে না,যাতে হেডিং
করে পাঠক বিরক্ত না হয় সেই বিষয় গুলো খেয়াল রাখতে হবে।
ভূমিকা কেন ব্যবহার করতে হয়?
ভূমিকা হল লেখার মূল পরিচিতি অংশ। এখানে সংক্ষেপে আর্টিকেলের মূল বিষয় সম্পর্কে
ধারণা দেওয়া হয়। যাতে করে পাঠক সহজে বুঝতে পারে আর্টিকেলটি কোন বিষয়ের উপর
লেখা হয়েছে।
আর্টিকেল লেখার আগে যা জানা দরকার
একটি ভালো আর্টিকেল বা ব্লক লিখতে হলে শুধু ভালো লিখা জানলেই হবে না। একটি ভালো
আর্টিকেল বা ব্লক লেখার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে হবে। কারণ
সঠিক পরিকল্পনা ছাড়া লিখলে কোন আর্টিকেল বা ব্লক ভালো হবে না এবং সহজে google এর
রেঙ্ক করবে না।
সেই জন্য আগে খুঁজে বের করতে হবে পাঠকরা কোন বিষয়ে পড়তে বেশি আগ্রহী এবং কোন
বিষয়গুলো নিয়ে গুগলে বেশি সার্চ করা হয় সেই বিষয়গুলো নিয়ে আর্টিকেল বা ব্লগ
লিখতে হবে। একটি আর্টিকেল হতে হবে সটিক তথ্য সম্পন্ন এবং বর্তমান সময় উপযোগী।
কারণ একটি আর্টিকেল যদি বর্তমান সময় উপযোগী না হয় তাহলে কোন পাঠক সে লেখা গুলো
পড়বে না। তাই সব সময় খেয়াল রাখতে হবে আর্টিকেলটি যেন সঠিক তথ্য দিয়ে লিখা
হয়।
সঠিক টপিক নির্বাচন
একটি আর্টিকেল ও ব্লক লেখার জন্য সঠিক টপিক নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ। কারণ
টপিক নির্বাচন করতে না পারলে লেখা যত ভালই হোক না কেন কোন ভিজিটর পাওয়া যাবে না।
তাই একটি সঠিক টপিক নির্বাচন করতে হবে। যে টপিক গুলো নিয়ে মানুষ জানতে চায় বা
জানার আগ্রহ বেশি এবং গুগল এ বেশি সার্চ করা হয়।সেই বিষয়গুলো আগে ভালোভাবে
পর্যবেক্ষণ করে তারপরে টপিক নির্বাচন করতে হবে।
সঠিক টপিক নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ কারণ,ভিজিটর সহজে পাওয়া যায়। সহজে গুগল
এর রেংক করানো যায়। ওয়েবসাইট কে দ্রুত গ্রো করানো যায়।
আড়ো পরুনঃ
উদাহারণঃ
- তথ্য ও প্রযুক্তি
- অনলাইনে আয়
- ফ্রিল্যান্সিং
- বিদেশ ভ্রমণ গাই
- ব্লগিং
- টিপস এন্ড ট্রিস্ক
- লাইভ স্টাইল
SEO ফ্রেন্ডলি আর্টিকেল লেখা
SEOএর পূর্ণরূপ হলো: Search Engine Optimization. Google-এ একটি আর্টিকেল বা
ওয়েবসাইটকে রেংক করানো হলো SEO । তাই একটি আর্টিকেল শুধু লিখলে হয় না সেটি SEO
ফ্রেন্ডলি হওয়া অনেক গুরুত্বপূর্ণ।
আর্টিকেল লেখার ১১টি টিপস
- সহজ ভাষা ব্যবহার করতে হবে
- ছটো প্যারাগ্রাফ আকারে লিখতে হবে
- কিওয়ার্ড বেশি ব্যবহার করা যাবে না
- কপি করে কনটেন্ট লিখা যাবেনা
- বাস্তব উদাহরণ দিয়ে কনটেন্ট লিখতে হবে
- বর্তমান সময় উপযোগী কনটেন্ট লিখতে হবে
- অর্থপূর্ণ হেডিং বা টাইটেল ব্যবহার করতে হবে
- নিয়মিত পোস্ট করতে হবে
- আর্টিকেলের ভিতরে ছবি ব্যবহার করতে হবে
- নিজের ভাষায় এবং স্টাইলে আর্টিকেল লিখতে হবে
- SEOকরা শিখতে হবে





ইনকোরা বিডিতে নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url