প্রতি সপ্তাহে 4000 টাকা পর্যন্ত আয় করুন
আপনি যদি একজন স্টুডেন্ট,চাকুরিপ্রত্যাশী,গৃহবধূ হয়ে থাকেন,কিন্তু ২০২৬ সালে এসেও ভেবে পাচ্ছেননা কি করবেন? বা ভাবছেন কি হবে প্রতি সপ্তাহে ৪০০০ টাকা পর্যন্ত আয় করা যায়? তাহলে
এই আর্টিকেলটি শুধু আপনার জন্যই। তাহলে আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে
পরুন।
এই আর্টিকেলটি পড়ে আপনি বুঝতে পারবেন কিভাবে প্রতি সপ্তাহে ৪০০০ টাকা পর্যন্ত আয় করা যায়। আপনার জন্য কোন কাজটি করা উচিত এবং বর্তমান সময়ে কোন কাজগুলো সবচেয়ে বেশি সময় উপযোগী, সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে এই একটি আর্টিকেলের মধ্যে।
পেজ সুচিপএঃ প্রতি সপ্তাহে 4000 টাকা পর্যন্ত আয় করুন
- অনলাইনে প্রতি সপ্তাহে ৪০০০ টাকা পর্যন্ত আয়
- অনলাইন টিউশন ও কোচিং করে আয়
- সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে আয়
- অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয়
- অনলাইন কোর্স তৈরি ও বিক্রয় করে আয়
- হোমমেড জিনিস বা খাবার তৈরি করে আয়
- হোমমেড খাবারের ব্যবসা শুরু করবেন কিভাবে
- হোমমেড জিনিসের ব্যবসা শুরু করবেন কিভাবে
- অফলাইনে প্রতি সপ্তাহে ৪০০০ টাকা পর্যন্ত আয়
- শেষ কথাঃ প্রতি সপ্তাহে 4000 টাকা পর্যন্ত আয় করুন
অনলাইনে প্রতি সপ্তাহে ৪০০০ টাকা পর্যন্ত আয়
অনলাইনে আয় হলো: অনলাইনের মাধ্যমে কোন কাজ করে বা ব্যবসা করে যে আয় করা হয়,তাকে
অনলাইন আয় বলে।আরো সহজভাবে আমরা বলতে পারি যেমন ধরো ফ্রিল্যান্সিং, ডিজিটাল
মার্কেটিং, ফেসবুক-ইউটিউব ইত্যাদি সাইডে কোন কাজ করার মাধ্যমে যে আয় করা হয়
তাকেই অনলাইন আয় বলা হয়।
উদাহরণ: ধরো রহিম একজন কনটেন্ট ক্রিয়েটর, তার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে পেজ
রয়েছে শেষ এখানে বর্তমান সময় উপযোগী বিভিন্ন ভিডিও কনটেন্ট আপলোড করে থাকেন।
সেই ভিডিও গুলো সাধারণ মানুষ দেখার ফলে ভিডিও ভিউ, চ্যানেল মনিটাইজেশন, বিভিন্ন
বিজ্ঞাপন এর মাধ্যমে যে আয় করে থাকে তাকে এক কথায় বলা হয় অনলাইন আয়।আমরা এখন
অনলাইন আয় এর বিভিন্ন মাধ্যম এবং প্ল্যাটফর্ম সম্পর্কে বিস্তারিত জানবো।
অনলাইন টিউশন ও কোচিং করে আয়
অনলাইন টিউশন কি? অনলাইন মাধ্যম (যেমন:Google মিট, জুম,গুগল ক্লাসরুম) ব্যবহার
করে টিউশন করানো কে অনলাইন টিউশন বা কোচিং বলে। অনলাইন টিউশন করানোর জন্য আপনি যে
বিষয়ে সবচেয়ে বেশি দক্ষ সে বিষয়টি আগে বেছে নিতে হবে। কারণ বিষয় বেছে নিতে না
পারলে আপনি ভালোভাবে টিউশন করাতে পারবেন না। আপনি যে বিষয় টিউশন করাবেন সে
বিষয়ে আগে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে এবং সেই বিষয় সম্পর্কে একটি ভাল ধারণা
থাকতে হবে।
অনলাইন টিউশন করানোর আগে কয়েকটি বিষয় আপনাকে ভালোভাবে মাথায় রাখতে হবে।টিউশন
করানোর জন্য আপনাকে হতে হবে একজন স্মার্ট টিচার। কারণ আপনার টিচিং স্টাইল যদি
ভালো না হয় তাহলে কোন স্টুডেন্ট ভালোভাবে বিষয়গুলো বুঝতে পারবে না। সেজন্য
আপনার টিচিং স্টাইলটি হতে হবে অনেক ইউনিক, বাস্তব সম্মত এবং বর্তমান সময়ে
উপযোগী।টিউশন করানোর আগে আপনাকে বুঝতে হবে কিভাবে পড়ালে স্টুডেন্টরা ভালোভাবে
গ্রহণ করবে এবং ভালোভাবে বুঝতে পারবে।
আপনার মনে এখন প্রশ্ন জাগতে পারে কিভাবে আমি অনলাইন টিউশন পাবো? অনলাইন মিডিয়া
এর মাধ্যমে টিউশন খুঁজে পাওয়া চায়। এর মাধ্যমে খুব সহজে গার্জিয়ানদের সাথে
কন্টাক করা যায়। এই অনলাইন মিডিয়া খোজার সবচেয়ে ভালো মাধ্যম হলো ফেসবুক।
ফেসবুকে এমন অনেক গ্রুপ আছে যেগুলো অনলাইনে মাধ্যমে টিউশন খুঁজতে সাহায্য করে
থাকে এবং গার্জিয়ানদের সাথে কন্টাক করিয়া থাকে।প্রথম অবস্থায় অনলাইন টিউশন
করানোর জন্য একটি ল্যাপটপ এবং স্মার্টফোন ব্যবহার করতে পারেন। ল্যাপটপের স্ক্রিন
রেকর্ডিং এর মাধ্যমে ক্লাস নিতে পারবেন এবং মোবাইলের মাধ্যমে ভিডিও নিতে পারবেন।
সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে আয়
বর্তমান সময়ে অনলাইন আয়ের সবচেয়ে বড় এবং জনপ্রিয় মাধ্যম হচ্ছে সোশ্যাল
মিডিয়া মার্কেটিং। আমরা আমাদের দৈনন্দিন জীবনে অনেকভাবেই সোশ্যাল মিডিয়া
ব্যবহার করে থাকি। সেই কারণে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বর্তমান সবচেয়ে বেশি
জনপ্রিয় হয়ে উঠেছে।এখন অনেকেই মনে করতে পারেন,সোশ্যাল মিডিয়া মার্কেটিং আসলে
কি? সোশ্যাল মিডিয়া মার্কেটিং হলো:সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম (যেমন :ফেসবুক,
টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার, linking ইত্যাদি) ব্যবহার করে যে মার্কেটিং
টা করা হয় তাকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলে।
বর্তমান সময়ে কোন পণ্য বিক্রয়ের জন্য সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সোশ্যাল
মিডিয়া। তাই অনেক বড় বড় কোম্পানি তারা তাদের পণ্য বিক্রয়ের জন্য সোশ্যাল
মিডিয়া মার্কেটিং ম্যানেজার নিয়োগ করে থাকেন। এই সোশ্যাল মিডিয়া ম্যানেজারদের
কাজ হলো সকল পণ্যকে বা কোন কোন পণ্যকে কোন কোন মাধ্যমে মার্কেটিং করলে ভালো
বিক্রয় হবে সেই কাজগুলো করে থাকে। তাই বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া মার্কেটিং
ম্যানেজারদের চাহিদা অনেক বেশি। আপনি যদি নিজেকে ভালো মানের সোশ্যাল মিডিয়া
মার্কেটিং ম্যানেজার হিসেবে গড়ে তুলতে পারেন তাহলে অনেক সহজেই প্রতি সপ্তাহে
৪০০০ টাকারও বেশি আয় করতে পারবেন।
আড়ো পরুনঃ
সোশ্যাল মিডিয়া মার্কেটিং কিভাবে কাজ করে এর উদাহরণ যদি আমরা দিতে যাই তাহলে
আমরা বলতে পারি, ধরেন একটি কলম কোম্পানি ভালো মানের কলম তৈরি করেছে। এখন এই কলম
গুলো সাধারণ মানুষের কাছে পরিচয় এবং বিক্রয় করার জন্য একজন সোশ্যাল মিডিয়া
মার্কেটিং ম্যানেজার হায়ার করলো। এই মার্কেটিং ম্যানেজার কে বলা হলো তুমি আমাদের
সকল কলম বিক্রয়ের জন্য সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে দাও। তখন সোশ্যাল মিডিয়া
মার্কেটিং ম্যানেজার বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কলম বিক্রয়ের জন্য
বিজ্ঞাপন দিবেন। যাতে সাধারণ মানুষ বিজ্ঞাপন দেখে কলমগুলো ক্রয় করতে পারে। এই
ভাবেই সোশ্যাল মিডিয়া মার্কেটিং কাজ করে থাকে ।
সোশ্যাল মিডিয়া মার্কেটিং করার জন্য আপনাকে কিছু বেসিক কাজ জানতে হবে। কিভাবে
একটি ভালো বিজ্ঞাপন লিখতে হয় সে সম্পর্কে ধারণা রাখতে হবে, থাম্বেল ডিজাইন করা
জানতে হবে, ভিডিও এডিটিং জানতে হবে, কোন প্লাটফর্মে কোন ধরনের বিজ্ঞাপন দিতে হবে
সে সম্পর্কে জানতে হবে, কোন ধরনের হেডিং বা টাইটেল ব্যবহার করলে সাধারণ মানুষের
চোখে ধরবে সে সম্পর্কে জানতে হবে এবং রিসার্চ করতে হবে। বিভিন্ন প্লাটফর্মের
অ্যালগরিদম সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। এ সবগুলো বিষয়ের উপর বেসিক ধারণা
থাকলে আপনি হয়ে উঠতে পারবেন একজন দক্ষ সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার।
অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয়
বর্তমান সময়ের ডিজিটাল মার্কেটিং এবং অনলাইন আয়ের একটি সুপরিচিত মাধ্যম হচ্ছে
অ্যাফিলিয়েট মার্কেটিং। আমরা হয়তো অনেকেই অ্যাফিলিয়েট মার্কেটিং এর নাম শুনেছি
কিন্তু জানিনা কিভাবে কাজ করতে হয়। অ্যাফিলিয়েট মার্কেটিং করেও যে প্রতি
সপ্তাহে ৪০০০ টাকা পর্যন্ত ইনকাম করা যায় সেই সম্পর্কে আমরা বিস্তারিত জানবো।
অ্যাফিলিয়েট মার্কেটিং কি? অ্যাফিলিয়েট মার্কেটিং হলো এমন একটি
ডিজিটাল মার্কেটিং সাইট যার মাধ্যমে একজন মার্কেটার অন্যের পণ্য বিভিন্ন সোশ্যাল
মিডিয়া বা প্লাটফর্মে মার্কেটিং এবং এড এর মাধ্যমে পণ্যের লিংক সাধারণ
মানুষের কাছে পৌঁছে দিয়ে থাকে।সাধারণ মানুষ যখন সেই লিংকে প্রবেশ করে পণ্যগুলো ক্রয় করে থাকে,পন্য বিক্রয় হয়ার
ফলে অ্যাফিলিয়েট প্ল্যাটফর্ম থেকে মার্কেটার কিছু পরিমাণ পারসেন্টেন্স পায়
যার মাধ্যমে মার্কেটার আয় করে থাকে।
বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অ্যাফিলিয়েট
প্ল্যাটফর্ম হচ্ছে daraz. দারাজের অ্যাপোলেট প্ল্যাটফর্ম থেকে পণ্যের লিংক
নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করে খুব সহজে আয় করা যায়।আপনি চাইলে বর্তমান
সময়ের সময় উপযোগী অনেক পণ্য আছে যেগুলোর মধ্যে থেকে এক ধরনের বা এক ক্যাটাগরির
পণ্য নিয়ে কাজ করতে পারেন। যেমন:ইলেকট্রনিক্স ডিভাইস, ল্যাপটপ, স্মার্ট ডিভাইস,
কসমেটিক সামগ্রী, বিভিন্ন পোশাক সামগ্রী ইত্যাদি নিয়ে কাজ করতে পারেন। অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য কয়েকটি বিষয় ভালোভাবে ধারণা থাকতে হবে।
অ্যাফিলিয়েট মার্কেটিং করার আগে আপনাকে সর্বপ্রথম ভাবতে হবে কোন ধরনের পণ্য
নিয়ে কাজ করতে চান তা আগে নির্বাচন করতে হবে। আপনি যদি পণ্য নির্বাচন সঠিকভাবে
না করতে পারেন তাহলে ভালোভাবে কাজ করতে পারবেন না।
সব সময় মাথায় রাখতে হবে এক
ধরনের বা এক ক্যাটাগরির পণ্য নিয়ে কাজ করার। আপনি যদি একসাথে অনেকগুলো পণ্য বা
অনেক ক্যাটাগরির পণ্য নিয়ে কাজ করতে থাকেন তাহলে ভালোভাবে মার্কেটে পারবেন না।
তাই পণ্য সিলেক্ট করা অনেক গুরুত্বপূর্ণ। অ্যাফিলিয়েট মার্কেটিং এর সবচেয়ে ভালো দিক হলোঃ স্বাধীনভাবে কাজ করা যায়,
নিজের পণ্য না কিনে অন্যের পণ্য দিয়ে ব্যবসা করা যায়, নিজের প্রয়োজন মত যে কোন
সময় কাজ করা যায়। এই কাজের ভালো দিকের পাশাপাশি কিছু অসুবিধা আছে সেগুলো
হলোঃ পেমেন্ট পেতে একটু দেরি হয়, মার্কেটে কাজের প্রতিদ্বন্দ্বীতা অনেক
বেশি,পণ্য বিক্রির জন্য ভালো একটা মার্কেটপ্লেস তৈরি করতে হয়।
অনলাইন কোর্স তৈরি ও বিক্রয় করে আয়
বর্তমানে বাংলাদেশে অনলাইন থেকে ইনকাম করার সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হচ্ছে অনলাইন
কোর্স তৈরি ও বিক্রয় করে আয়। আমাদের দেশে এমন অনেক জনপ্রিয় প্রতিষ্ঠান আছে
যারা অনলাইন কোর্স তৈরী ও বিক্রয় করে আয় করছে। তাদের মধ্যে সবচেয়ে পরিচিত
প্রতিষ্ঠান হল টেন মিনিট স্কুল। আপনিও অনলাইন কোর্স তৈরি ও বিক্রয় করে অনেক সহজে
আয় করতে পারেন। আপনি যদি একজন চাকরিজীবী, স্টুডেন্ট বা গৃহিণী হয়ে থাকেন তাহলে আপনি আপনার কাজের
ফাঁকে বা ফ্রী সময় এই কাজগুলো করতে পারেন। আমাদের দেশে জনপ্রিয় কোর্সগুলোর
মধ্যে রয়েছে ইংরেজি,বাংল, অংক,ভূগোল,ইতিহাস, আইসিটি,ডিজিটাল, মারকেটিং গ্রাফিক
ডিজাইন,টি শার্ট ডিজাইন,কম্পিউটার ইত্যাদি।
এছাড়াও আপনি নাচ, গান ,মিউজিক , দাবা
, সাইকোলজি ইত্যাদি বিষয়ক কোর্স তৈরি করে বিক্রি করতে পারবেন। অনলাইনে কোর্স তৈরির জন্য আপনাকে নির্দিষ্ট একটি বিষয় সিলেক্ট করতে হবে বা আপনি
যে কাজে সবচেয়ে বেশি পারদর্শী সে বিষয়টি বেছে নিতে হবে। তাহলেই অনেক ভালোভাবে
কোর্স তৈরি করে মানুষের মাঝে উপস্থাপন করতে পারবেন। প্রথম অবস্থায় যদি অনেকগুলো
বিষয় একসাথে নিয়ে কাজ করতে চান তাহলে সাফল্য পেতে সময় লাগবে। তাই প্রথম
অবস্থায় যে কোন একটি বিষয় নিয়ে কাজ করতে হবে। এই কাজগুলো করার জন্য আপনার কি
কি লাগবে বা কি কি থাকতে হবে সেগুলো জানা অনেক জরুরী। আপনার অবশ্যই থাকতে হবে
একটি স্মার্ট ফোন, ইন্টারনেট সংযোগ, সাবজেক্ট নলেজ, ভালো কমিউনিকেশন স্কিল, বেসিক
ভিডিও এডিটিং।
আড়ো পরুনঃ
এগুলো কাজ জানলে আপনি প্রথম অবস্থায় কাজ শুরু করতে পারবেন। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে এই কোর্স গুলো কোথায় বিক্রি করব? এই কোর্স
বিক্রয় করার জন্য আমাদের দেশে অনেক গুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং
ওয়েবসাইট রয়েছে।যেগুলোতে পেজ খুলে বা চ্যালেঞ্জ ক্রিয়েট করে অনেক সহজেই কোর্স
বিক্রয় করা যায়। আপনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক ও ইউটিউব এছাড়া
ব্লগার,ওয়ার্ডপ্রেসের মত ওয়েবসাইটে নিজের নামে বা প্রতিষ্ঠানের নামে ওয়েবসাইট
ক্রিয়েট করে কোর্স বিক্রয় করতে পারবেন।যার ফলে অতি সহজেই অনলাইন কোর্স তৈরী ও
বিক্রয় করে আয় করতে পারবেন।
হোমমেড জিনিস বা খাবার তৈরি করে আয়
বর্তমান সময়ে আমাদের দেশের অনলাইন বিজনেসের মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি বিজনেস
হলো হোমমেড জিনিস বা খাবার তৈরি করে বিজনেস। আপনি যদি প্রতি সপ্তাহে ৪০০০
টাকারও বেশি আয় করতে চান তাহলে আপনি এখনই শুরু করে দিন হোমমেড জিনিস ও খাবার
তৈরির বিজনেস। আমাদের দেশে বর্তমানে হোমমেড জিনিসের চাহিদা দিন দিন অনেক বৃদ্ধি
পাচ্ছে। হোমমেড বিজনেস হলো একটি অল্প পুঁজির ব্যবসা যা আপনি ঘরে বসেই করতে পারবে।
হোমমেড খাবারের ব্যবসা শুরু করবেন কিভাবে
হোমমেড খাবারের বিজনেস শুরু করার আগে আপনার কিছু জিনিস অবশ্যই লাগবে। সেগুলো হলো
একটি স্মার্ট ফোন, ভালো রেসিপি, ভালো উপস্থাপনা,ভালো কমিউনিকেশন। হোমমেড বিজনেস
শুরুতে আপনাকে একটি বা দুইটি রেসিপি নিয়ে কাজ করতে হবে। যদি বেশি রেসিপি নিয়ে
কাজ করতে চান তাহলে কাজের মান ভালো হবে না। আপনি যে রেসিপিটি সবচেয়ে ভালো তৈরি
করতে পারেন সেটি নিয়েই কাজ শুরু করতে হবে প্রথম অবস্থায়। হোমমেড বিজনেস করার জন্য আপনাকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন ফেসবুকে একটি
পেজ ক্রিয়েট করতে হবে। ফেসবুক পেজের মাধ্যমে আপনি আপনার রেসিপিগুলো শেয়ার
করবেন।হোমমেড বিজনেস শুরুর দিকে আপনাকে কিছু ট্রিক ফলো করতে হবে।
আপনার খাবারের
প্রতি কাস্টমারকে আকর্ষিত করার জন্য প্রথম ৮ থেকে ১০ দিন কাস্টমারদের মাঝে ফ্রিতে
খাবার রেসিপি টেস্ট করাতে হবে এবং কাস্টমারদের থেকে রিভিউ নিতে হবে। রিভিউগুলো
অবসই ভিডিও এবং লিখিত মাধ্যমে নিতে হবে। আপনি প্রথম ৮-১০ দিনে প্রায় ১০০ প্লাস রিভিউ পেয়ে যাবেন। রিভিউগুলো যাচাই করলেই
আপনি বুঝতে পারবেন আপনার খাবার রেসিপি টা কাস্টমার কেমন ভাবে গ্রহণ করেছে।
যদি৭০%- ৮০% এর উপরে ভালো রিভিউ দিয়ে থাকে তাহলে আপনি সেই খাবার রেসিপি টা
ব্যবহার করতে পারবেন।অনেকের রিভিউ খারাপ দিতে পারে সেটা নিয়ে মন খারাপ করা যাবে
না। কারণ সবার কাছে একই রেসিপি ভালো নাই লাগতে পারে।
এই রিভিউগুলো আপনার সোশ্যাল মিডিয়া পেজে খাবারের রেসিপি সাথে আপলোড করতে হবে।
যার ফলে সাধারণ কাস্টমার আপনার খবরের প্রতি আকৃষ্ট হবে। একটা কাজ কোনোভাবেই করা
যাবে না সেটি হলো খাবারের রিভিউ আপনার ফ্যামিলি মেম্বার বা আত্মীয় স্বজনদের থেকে
নেওয়া যাবে না। তাহলে কোন সময়ই সঠিক রিভিউটা পাবেন না। তাই সব সময় সাধারণ
কাস্টমারদের থেকে রিভিউ নিতে হবে। খাবারের দাম খুব একটা বেশি বা খুব একটা কম রাখা
যাবে না মাঝারি অবস্থায় রাখতে হবে। যার ফলে কাস্টমাররা সহজে আকৃষ্ট হবে।
কাস্টমারদের আকৃষ্ট করার জন্য আপনাকে অফার ফুড প্লেটার সাজাতে হবে। অফার ফুড
প্লেটার দেখলে কাস্টমাররা সহজে সেই খাবারের প্রতি আকৃষ্ট হয় এবং অর্ডার
করে। আপনার ফুড প্লাটার সাজাতে হবে একটু ইউনিক ভাবে এবং সাথে কিছু কম্ব অফার দিতে
হবে। বর্তমানে কম্ব অফারে কাস্টমার বেশি আকৃষ্ট হয়। আপনার কম্ব অফার বা
ফুড প্লেটারের ধরন হতে পারে [ দুই প্লেট বিরিয়ানি নিলে এক প্লেট বিরিয়ানি
ফ্রি, দুইটি বার্গার নিলে সাথে ছোট একটি কোক ফ্রি ] ইত্যাদি অনেক ধরনের অফার দিতে
হবে কাস্টমারদের আকৃষ্ট করার জন্য। এই অফার গুলো প্রতিনিয়ত আপনার সোশ্যাল মিডিয়া পেজে শেয়ার করতে হবে।
এর সাথে
আপনি আপনার হোমমেড কিচেরের খাবার তৈরীর ভিডিও প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় আপলোড
করতে হবে। আপনি সোশ্যাল মিডিয়ায় যত একটিভ থাকবেন আপনার বিজনেস তত ভালো হবে। আপনি আপনার খাবার ডেলিভারি দেওয়ার জন্য একজন ডেলিভারি ম্যান রাখতে পারেন বা
ফুডপান্ডা অ্যাকাউন্ট খুলেও খাবার কাস্টমারদের কাছে ডেলিভারি করতে পারেন।
ফুডপান্ডাতেও প্রতিনিয়ত আপনার খাবারের রেসিপি এবং রিভিউ আপলোড করবেন। যার ফলে
সেখান থেকে সহজে কাস্টমার আপনার খাবার অর্ডার করবেন। এই ভাবে আপনি
আপনার হোমমেড খাবারের ব্যবসা শুরু করে আয় করতে পারবেন ।
হোমমেড জিনিসের ব্যবসা শুরু করবেন কিভাবে
বর্তমান সময়ে হোমমেড জিনিসের চাহিদা দিন দিন অনেক বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে
হোমমেড কসমেটিক পণ্য, হোমমেড গহনা, হোমমেড ঘর সাজানোর জিনিসপত্র থেকে শুরু করে
অনেক কিছুরি চাহিদা দিন দিন অনেক বৃদ্ধি পাচ্ছে। তাই প্রতি সপ্তাহে ৪০০০ এর বেশি
টাকা আয় করার জন্য হোমমেড জিনিসের ব্যবসায় একটি অন্যতম মাধ্যম। এই
ব্যবসাতে আপনি অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমেই করতে পারবেন। এই ব্যবসাটা প্রথম অবস্থায় অল্প পুজিতে শুরু করা যায় এবং ঘরে বসেই করা যায়
এজন্য এই ব্যবসার জনপ্রিয়তা একটু বেশি। হোমমেড ব্যবসা শুরু করার আগে আপনি কোন
জিনিস নিয়ে ব্যবসা করতে চান বা কোন জিনিস তৈরি করতে ভালো পারেন সেইটা আগে
সিলেক্ট করতে হবে।
যদি সঠিক পণ্য সিলেক্ট করতে না পারেন তাহলে ব্যবসা বেশি দিন রান
করাতে পারবেন না। তাই অন্য সিলেক্ট করা অনেক জরুরী। এই ব্যবসা করার জন্য আপনাকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করতে হবে যেমন
ফেসবুক, ইউটিউব, টিকটক ইত্যাদি মাধ্যম ব্যবহার করতে পারেন। আপনাকে প্রথম অবস্থায়
ফেসবুকে একটি পেজ এবং ইউটিউব, টিকটকে একটা চ্যালেঞ্জ ক্রিয়েট করতে হবে। এই
চ্যানেলটা হতে হবে আপনি যে বিষয়ে কাজ করতে চান বা জিনিস তৈরি করতে চান সেই বিষয়ে
উপর চ্যানেল হতে হবে।
আড়ো পরুনঃ
তাহলে কাস্টমার সহজেই চ্যানেলটি দেখে বুঝতে পারবে কোন ধরনের
পন্য বিক্রয় করা হয়। সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে আপনাকে প্রতিনিয়ত পন্য তৈরির ভিডিও এবং পন্য গুলো
নিয়ে পোস্ট করতে হবে। পন্য গুলো কাস্টমারদের যেন আকৃষ্ট করে সেজন্য কিছু ট্রিক্স
ফলো করতে হবে।পন্য গুলো কম্বো আকারে বিক্রয় করতে হবে যার ফলে কাস্টমাররা একটু
বেশি আকৃষ্ট হবে পণ্য কিনার জন্য।পণ্যগুলো কাস্টমারদের কাছে পৌঁছে দেওয়ার জন্য
হোম ডেলিভেরি সার্ভিস এর ব্যবস্থা করতে হবে। তাহলে পণ্য তুলনামূলক বেশি বিক্রয়
হবে।
অফলাইনে প্রতি সপ্তাহে ৪০০০ টাকা পর্যন্ত আয়
অনলাইনের পাশাপাশি অফলাইনেও এমন অনেক কাজ বা ব্যবসা আছে যেগুলো করে খুব
সহজেই সপ্তাহে ৪০০০ টাকা পর্যন্ত আয় করা যায়। এই ব্যবসা গুলো শুরু করতে
প্রথম অবস্থায় অল্প পুঁজি হলেই হয়।নিচে এমন কিছু ব্যবসার উদাহরণ দেওয়া হলো
যেগুলো করে আপনি সহজেই আয় করতে পারবেন।
আড়ো পরুনঃ
উদাহরণঃ
- ছোট করে রেস্টুরেন্টের ব্যবসা
- ফাস্টফুডের দোকান বা ফুড কার্ডের ব্যবসা
- ফলের দোকানে ব্যবসা
- ডিলারশিপের ব্যবসা
- বইয়ের দোকান দিয়ে ব্যবসা
- কসমেটিকের দোকান দিয়ে ব্যবসা
- বিউটি পার্লারের ব্যবসা
- ছোট পরিসরে খামার দিয়ে ব্যবসা
- লন্ডির দোকান দিয়ে ব্যবসা
- ওষুধের দোকান দিয়ে ব্যবসা
শেষ কথাঃ প্রতি সপ্তাহে 4000 টাকা পর্যন্ত আয় করুন
প্রিয় পাঠক এই আর্টিকেলটি পড়ে আপনি এতক্ষণ অবশ্যই বুঝে গিয়েছেন কিভাবে প্রতি
সপ্তায় ৪০০০ টাকা পর্যন্ত আয় করা যায়। তাই আর অযথা বসে থেকে সময় নষ্ট
না করে উপরে যে কোন একটি মাধ্যম বেছে নিয়ে আয় শুরু করুন। অবশ্যই যেকোনো একটি
মাধ্যম বেছে নিয়ে কাজ শুরু করতে হবে,যদি একসাথে একাধিক মাধ্যম বেছে নিয়ে কাজ
শুরু করেন তাহলে সাফল্য পেতে সময় লাগবে বা সঠিকভাবে সফল নাও হতে পারেন।
ভাই যেকোনো একটি মাধ্যম বেছে নিয়ে কাজ শুরু করুন ইনশাআল্লাহ ভালো কিছু হবে।
আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর্টিকেলটি পরে যদি ভালো লেগে থাকে তাহলে
অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। এমন আরো তথ্যমূল আর্টিকেল পেতে ইনকোরা
বিডি কে ফলো করে রাখুন। প্রিয় পাঠক এই আর্টিকেলটি শেষ পর্যন্ত মন দিয়ে পড়ার
জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন,সুস্থ থাকুন, ইনকোরা বিডির সাথে থাকুন।
ইনকোরা বিডিতে নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url